দুই বছর আগে কাতারের লুসাইলে ৩৬ বছরের অপেক্ষার ইতি টেনে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছিল আর্জেন্টাইনরা। সেই ঐতিহাসিক স্টেডিয়ামেই আজ থেকে শুরু এএফসি এশিয়ান কাপ। এবারের এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই গত বছরের ১৬ জুন থেকে ১৬ জুলাই চীনে হওয়ার কথা থাকলেও কভিড-১৯ মহামারির কারণে সেটি সরে আসে কাতারে। ২০২২ সালের ১৪ মে এএফসি এই সিদ্ধান্ত নেয়। এ নিয়ে তৃতীয়বার এশিয়ান কাপ আয়োজন করবে কাতার, সেটিও ১৩ বছর পর। ১৯৫৪ সালে হংকং, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ ভিয়েতনাম ও ইসরায়েল—এই চার দল নিয়ে হয়েছিল এ টুর্নামেন্ট। এরপর থেকে চার বছর পর পর নিয়মিতভাবে হয়ে আসছে এএফসি এশিয়ান কাপ। এবারেরটি ১৮তম সংস্করণ।
ফরম্যাট
৬ গ্রুপের সেরা দুটি করে ১২টি দল সরাসরি যাবে শেষ ষোলোয়। বাকি চারটি স্পটের জন্য প্রতিটি গ্রুপের তিন নম্বরে থাকা দল নিজেদের মধ্যে খেলবে। শেষ ষোলো থেকে শেষ আট। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।
তারকা কোচ
ইউরোপীয় লিগের ডাগআউটে এক সময়ের নিয়মিত মুখ ছিলেন—এমন বেশ কিছু কোচকে এবার এশিয়ান কাপে দেখা যাবে। রবার্তো মানচিনি, ইয়ুর্গেন ক্লিন্সমান, পাওলো বেনতো, হেক্টর কুপার থাকবেন সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, আরব আমিরাত ও সিরিয়ার ডাগআউটে।
নজরে যাঁরা
টুর্নামেন্ট শুরুর পরই বোঝা যাবে, মাঠের পারফরম্যান্সে কারা সেরা। তবে শুরুর আগে সবার নজরে থাকবেন দক্ষিণ কোরিয়ার সন হিয়ুং-মিন, কিম-মিন জায়ি, জাপানের কাওরু মিতোমা, ওয়াতারু এন্দো, সৌদির সালিম আল-দাউসারি, ইরানের মেহদি তারেমি, ভারতের সুনীল ছেত্রি ও কাতারের আকরাম আফিফ।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে