
বিশ্ব ফুটবলে হৈ-চৈ ফেলে দিয়েছেন হামজা আবদেলকারিম। এখনো জাতীয় দলে অভিষেকই হয়নি। এরপরও এবারের বিশ্বকাপের জন্য মিসরের ২৭ সদস্যের দলে ডাক পেয়েছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।
জানুয়ারিতে মিসরের ক্লাব আল আহলি থেকে ধার চুক্তিতে বার্সায় যোগ দেন হামজা। চুক্তিতে ভবিষ্যতে স্থায়ীভাবে তাঁকে দলে নেওয়ার সুযোগও রাখা হয়। মিসরের ফুটবলে অত্যন্ত সম্ভাবনাময় এই ফরোয়ার্ডকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখছে কাতালান ক্লাবটি। এখনো মূল দলের পরিকল্পনায় নিয়মিত জায়গা না পেলেও কাতালানদের অনূর্ধ্ব ১৯ দলে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন। ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে এনে দিয়েছে জাতীয় দলের কোচিং স্টাফের আস্থা।
মিসরের অনূর্ধ্ব ১৭ দলের হয়ে ১৭ ম্যাচে ১২ গোল করেছেন হামজা। অফফর্মের কারণে বাদ পড়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড মোস্তফা মোহামেদ। মিসরের হয়ে ৬১ ম্যাচে ১৪ গোল করেছেন তিনি। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে মিসরের নেতৃত্ব দেবেন লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
বিশ্বকাপের বিমানে চড়ার আগে আগামী ২৮ মে কায়রোতে রাশিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মিসর। সে ম্যাচের পর দল থেকে একজনকে বাদ দেবেন প্রধান কোচ হোসাম হাসান।
বিশ্বকাপে ‘জি; গ্রুপে পড়েছে মিসর। ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে আফ্রিকার প্রতিনিধিরা। জি’ গ্রুপে মিসরের বাকি দুই প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড ও ইরান।
মিসরের ২৭ সদস্যের প্রাথমিক দল
গোলকিপার: মোহামেদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইব, এল মাহদি সোলেমান, মোহামেদ আলা।
রক্ষণভাগ: মোহামেদ হ্যানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগুইদ, মোহামেদ আবদেলমোনেম, আহমেদ ফাতুহ, কারিম হাফেজ।
মাঝমাঠ: মারওয়ান আত্তিয়া, মোহানাদ লাশিন, নাবিল ইমাদ দোনগা, মাহমুদ সাবের, আহমেদ সায়েদ জিজো, ইমাম আশুর, মোস্তফা আবদেল রউফ জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান।
আক্রমণভাগ: মোহাম্মদ সালাহ, ওমর মারমুশ, আকতাই আবদুল্লাহ, হামজা আবদেলকারিম।

শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
১ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
৩ ঘণ্টা আগে
কোচদের পদত্যাগের মিছিল চলছে। নকআউট পর্বে একেকটা দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর শোনা যাচ্ছে কোচদের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবর। এ তালিকায় যোগ দিলেন ঘানার কোচ কার্লোস কুইরোজও। দল শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর চাকরি ছাড়লেন তিনি।
৩ ঘণ্টা আগে
গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
৪ ঘণ্টা আগে