২০১৮ বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর মেসুত ওজিলকে বানানো হয়েছিল বলির পাঠা। সেই বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন ওজিল। চার বছর পর আরেকটি বিশ্বকাপে যেন ওজিলের ঘটনার ‘প্রতিবাদ’ করলেন কাতারি সমর্থকেরা।
আল বায়েত স্টেডিয়ামে রোববার মুখোমুখি হয় জার্মানি-স্পেন। সেই ম্যাচ দেখতে গ্যালারীতে এসেছিলেন কাতারি সমর্থকেরা। গ্যালারীতে তারা ওজিলের পোস্টার নিয়ে খেলা দেখতে এসেছিলেন। আয়োজক দেশের সমর্থকেরা তখন মুখে হাত দিয়েছিলেন। মূলত তারা এটা জার্মানির উদ্দেশ্যেই করেছে। কেননা কয়েকদিন আগে জাপানের বিপক্ষে ফটোসেশনের সময় মুখ ঢেকে ছিলেন জার্মানির ফুটবলাররা।
২৩ নভেম্বর খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে জাপানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলে জার্মানি। জাপানের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ মিশন শুরু করে জার্মানরা। এরপর ২৭ নভেম্বর স্পেনের বিপক্ষে ১-১ ড্র করে জার্মানি। তাতে জার্মানদের দুই ম্যাচে পয়েন্ট ১। আগামী ১ ডিসেম্বর আল-বায়েত স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি তাই জার্মানদের জন্য ‘ডু-অর-ডাই’ ম্যাচ।
জার্মানির জার্সিতে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত খেলেছেন ওজিল। ৯ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন ৯২। ৯২ ম্যাচে করেছেন ২৩ গোল আর অ্যাসিস্ট করেছেন ৪০ গোলে।

ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে কি না, সেটা নিয়ে শঙ্কায় ছিলেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। সেই শঙ্কা দূর হয়েছে গতকাল। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের লড়াই দেখা যাবে বাংলাদেশের তিনটি টিভি চ্যানেলে।
২ ঘণ্টা আগে
দারুণ একটি আইপিএল শেষে বৈভব সূর্যবংশীর জন্য ভারতীয় দলে ডাক পাওয়া যেন ছিল কেবল সময়ের ব্যাপার। হতাশ হতে হলো না এই ব্যাটারকে। সূর্যবংশীকে রেখেই ইংল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং এশিয়ান কাপের জন্য দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে
টানা তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট পরার হাতছানি। প্রতিপক্ষ সেই চিরচেনা ভারত, যাদের মাঠে এবং দর্শকদের সামনে এবার অগ্নিপরীক্ষায় নামতে যাচ্ছে বাংলাদেশ। আজ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
৩ ঘণ্টা আগে
উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশগ্রহণের পথে বড় বাধা কাটিয়ে উঠেছে ইরান। দলটির খেলোয়াড়েরা যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ভিসা পেয়েছেন বলে শুক্রবার নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা।
৪ ঘণ্টা আগে