
ম্যানচেস্টার ডার্বি নিয়ে দর্শকদের যতটা আশা ছিল, মাঠের পারফরম্যান্সে তেমনটা দেখা যায়নি। ওল্ড ট্রাফোর্ডে গত রাতে ম্যানচেস্টার ইউনাইটেড-ম্যানচেস্টার সিটি ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। ম্যাচে ফল না এলেও ইউনাইটেডের ভক্ত-সমর্থকদের কাণ্ডকীর্তি দেখে নিন্দা জানিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা।
ওল্ড ট্রাফোর্ডে গতকাল ম্যাচের ৫৭ মিনিটে ফিল ফোডোনের পরিবর্তে জেরেমি ডোকুকে মাঠে নামান গার্দিওলা। ফোডেন মাঠ ছেড়ে যাওয়ার সময় তাঁর মাকে নিয়ে অশ্রাব্য স্লোগান দিয়েছেন ইউনাইটেডের ভক্ত-সমর্থকেরা। এমনটা দেখে ভীষণ খেপেছেন গার্দিওলা। ম্যাচ শেষে সাংবাদিকদের সিটি কোচ বলেন, ‘সত্যি বলতে আমি সেসব মানুষের মনমানসিকতা বুঝতে পারছি না, যাঁরা ফিলের মাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। তাদের মধ্যে সততা, ক্লাসের অভাব রয়েছে। তাদের লজ্জিত হওয়া উচিত।’
ম্যাচের ফল যা-ই হোক, কোচ-ফুটবলারদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ এখন বেশ স্বাভাবিক ঘটনা। সামাজিক মাধ্যম তো বটেই, গ্যালারি থেকেই তাঁদের (কোচ-ফুটবলার) লক্ষ্য করে নিয়মিত কটুক্তি করা হয়। গার্দিওলা বলেন, ‘ক্লাসের অভাব অনেক। তবে তাদের মধ্যে ঐক্য নেই। কোন মানুষদের কথা বলছি, আপনি জানেন কি? বিশ্ব ফুটবলে আমরা অনেক উন্মুক্ত হয়ে পড়েছি। বিশেষ করে কোচ, মালিক ও ফুটবলাররা।’
ওল্ড ট্রাফোর্ডে গতকাল ৫৯ শতাংশ বল দখলে রাখে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৫ শট। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ৪৯ শতাংশ বল দখলে রেখে ২ শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। এই ড্রয়ের পর ২০২৪-২৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পাঁচে সিটি। ৩১ ম্যাচে ১৫ জয়, ৭ ড্র ও ৯ পরাজয়ে ৫২ পয়েন্ট এখন গার্দিওলার দলের। ৩৮ পয়েন্ট নিয়ে ম্যান ইউনাইটেড অবস্থান করছে ১৩ নম্বরে। সবার ওপরে থাকা লিভারপুলের পয়েন্ট ৭৩। দুই, তিন ও চারে থাকা আর্সেনাল, নটিংহাম ফরেস্ট ও চেলসির পয়েন্ট ৬২, ৫৭ ও ৫৩।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১০ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১১ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে