
শিরোপা জিততে হলে রিয়াল মাদ্রিদকে এখনো তিন ধাপ পেরোতে হবে। কঠিন এই সময়ে এসে বড় ধাক্কা খেল দলটি। গোলপোস্টের সামনে যে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকেন থিবো কোর্তোয়া, তিনি পড়েছেন চোটে। তাতে নকআউট পর্বের ম্যাচগুলোতে খেলা অসম্ভব বললেই চলে।
কোর্তোর চোটের কথা গতকাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘মেডিক্যাল স্টাফ আজ (গতকাল) কোর্তোয়ার পরীক্ষা করেছিল। ডান ঊরুর সামনের পেশিতে বড় চোট পেয়েছেন তিনি। অবস্থা পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে।’ কত দিনের জন্য রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ছিটকে গেছেন তা নির্দিষ্ট করে বলা হয়নি। কমপক্ষে চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।
২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৭ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় লেগ ১৪ এপ্রিল হবে আলিয়াঞ্জ অ্যারেনায়। কোয়ার্টার ফাইনাল তো বটেই, রিয়াল সেমিফাইনালে উঠলে তখনো কোর্তোয়ার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। ২৯ এপ্রিল থেকে ৬ মে চ্যাম্পিয়নস লিগের সেমির দুই লেগ হয়ে যাবে। ফাইনাল হবে ৩০ মে।
ম্যানচেস্টার সিটিকে শেষ ষোলোর দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে রিয়াল। যার মধ্যে ১১ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ৩-০ গোলে জিতেছিল রিয়াল। ফেদেরিকো ভালভার্দে হ্যাটট্রিক করেছিলেন। পরবর্তীতে ১৭ মার্চ দ্বিতীয় লেগে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ২-১ গোলে জেতে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচেই চোট পাওয়ায় ম্যাচের মাঝে কোর্তোয়াকে বদলি করে আন্দ্রে লুনিনকে নেওয়া হয়। কোর্তোয়া না থাকায় লুনিন নকআউট পর্বের বাকি অংশে রিয়ালের গোলপোস্ট সামলাবেন।
কোর্তোয়াকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বেলজিয়ামও। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে আগামী ১৫ দিনের মধ্যে যে দুটি প্রীতি ম্যাচ বেলজিয়াম খেলবে, সেখানে তাঁকে পাওয়া যাবে না। বেলজিয়াম-যুক্তরাষ্ট্র ম্যাচ ২৮ মার্চ বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে। এরপর ১ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে গড়াবে বেলজিয়াম-মেক্সিকো ম্যাচ।আর বিশ্বকাপের আগমুহূর্তে ক্রোয়েশিয়া ও তিউনিসিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বেলজিয়াম। বিশ্বকাপে ‘জি’ গ্রুপে বেলজিয়ানদের প্রতিপক্ষ মিসর, ইরান ও নিউজিল্যান্ড।

গুজরাট টাইটানসের কাছে পাত্তাই পায়নি সানরাইজার্স হায়দরাবাদ। ৮২ রানে হেরে গেছে প্যাট কামিন্সের দল। লজ্জাজনক হারের পর শাস্তিও পেলেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক প্যাট কামিন্স। স্লো ওভার রেটের কারণে তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১ ঘণ্টা আগে
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে দাপট দেখাল বোলাররা। এদিন ফাইফারের দেখা পেয়েছেন ৪ বোলার। বিপরীতে ব্যাট হাতে দিনটা রাঙিয়েছেন মাহফিজুল রইসলাম রবিন। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানকে হারানোর পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকদের খেলা দেখে রীতিমতো মুগ্ধ রমিজ রাজা, বাসিত আলী, আহমেদ শেহজাদের মতো সাবেক পাকিস্তানিরা। বাংলাদেশের ১০৪ রানের দাপুটে জয় দেখে ভারত-অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করলেন বাসিত।
৩ ঘণ্টা আগে
মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্ত ছিলেন পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ব্যাটিং, ফিল্ডিং, অধিনায়কত্ব সব দিক থেকেই তাঁর সেরাটা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকেও পেয়েছেন পুরস্কার।
৪ ঘণ্টা আগে