দলবদলে অর্জিত অর্থ ও মুনাফা নিয়ে মিথ্যাচার করায় ১৫ পয়েন্ট জরিমানা করা হয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে। স্থানীয় সময় শুক্রবার দেশটির ফুটবল আদালত এই সিদ্ধান্ত নেয়। সিরি-আ লিগে পয়েন্ট টেবিলের ৩ নম্বর থেকে এখন ১০ নম্বরে নেমে গেছে ক্লাবটি। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জুভেন্টাসের এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে।
পাশাপাশি অতীত ও বর্তমান মিলিয়ে ১১ জন পরিচালকের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাও আরোপ করেছে আদালত।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ক্লাবের আর্থিক বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়। তখন দাবি করা হয় ক্লাবের আর্থিক ক্ষতি ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ভুল উপস্থাপন করা হয়েছে। আর্থিক হিসাব-নিকাশকে কৃত্রিমভাবে সমৃদ্ধ করতে দলবদল নিয়ে মিথ্যাচার করেছে জুভেন্টাস।
অবশ্য এই শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারবে জুভেন্টাস। এর আগে গত নভেম্বরে দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন ক্লাবের সভাপতি আন্দ্রে আগনেল্লি ও সহসভাপতি পাভেল নেদভেদ। আগনেল্লি দুই বছর ও নেদভেদ ৮ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন।
ক্লাবের সাবেক ক্রীড়া পরিচালক ফ্যাবিও প্যারাটিসি যিনি বর্তমানে টটেনহাম হটস্পারের ফুটবলের ব্যবস্থাপনা পরিচালক। তিনিও আড়াই বছরের (৩০ মাস) নিষেধাজ্ঞা পেয়েছেন।
এর আগে গত বছরের এপ্রিলে জুভেন্টাসসহ একাধিক ক্লাবের বিরুদ্ধে শুরু হয় তদন্ত। জুভেন্টাস অবশ্য শুরু থেকেই কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়ানোর কথা অস্বীকার করে আসছে।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলেছে জুভেন্টাস। ১১ জয় ৪ ড্র ও ৩ হারে তাদের পয়েন্ট ছিল ৩৭। ছিল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। ১৫ পয়েন্ট কেটে নেওয়ায় ২২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে এখন তারা। মৌসুমে এখনো জুভেন্টাসের ২০ ম্যাচ খেলা বাকি রয়েছে। তবে শঙ্কা তৈরি হয়েছে আগামী মৌসুমে তাদের চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়া নিয়ে।
এক বিবৃতিতে জুভেন্টাসের আইনজীবী বলেছেন, ‘আমরা এটিকে লাখো ভক্তের প্রতি হওয়া অবিচার বলে মনে করছি। আমরা আশা করছি, এটি শিগগিরই আদালতের মাধ্যমে ঠিক করা হবে।’

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
২৭ মিনিট আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২ ঘণ্টা আগে