গতকাল রবার্ট লেভানডফস্কি যখন পেনাল্টি নিচ্ছিলেন, তখন পোলিশ সমর্থকেরা হয়তো ধরেই নিয়েছিলেন মেক্সিকোর বিপক্ষে গোল হচ্ছে। কিন্তু বিধি বাম। লেভানডফস্কিকে হতাশ করলেন মেক্সিকান গোলরক্ষক গিলের্মো ওচোয়া।
স্টেডিয়াম ৯৭৪-এ গতকাল পোল্যান্ড-মেক্সিকো ম্যাচের দ্বিতীয়ার্ধের ঘটনা। ৫৬ মিনিটের সময় লেভানডফস্কিকে টেনে ধরেন মেক্সিকান ডিফেন্ডার হেক্টর মোরেনো। ভিএআর প্রযুক্তির সাহায্যে পোল্যান্ডকে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি নেওয়ার জন্য লেভানডফস্কি শট করলেন। তবে তা দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া।
শুধু ওচোয়াই নন, পোল্যান্ডের গোলরক্ষক ভয়চেক সেজেসনিও ছিলেন দুর্ভেদ্য দেয়াল। কেউই কোনো গোল হতে দেননি। ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্র।
মেক্সিকোর পরের দুই ম্যাচ আর্জেন্টিনা ও সৌদি আরবের বিপক্ষে। ২৬ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মেক্সিকো। আর ৩০ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ তাদের। পোল্যান্ডেরও দুটি ম্যাচ বাকি আর্জেন্টিনা ও সৌদি আরবের বিপক্ষে। ২৬ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে খেলবে পোল্যান্ড আর ৩০ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৯ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১৩ ঘণ্টা আগে