এক বছর আগেও দৃশ্যটা কল্পনা করা কঠিন ছিল। চোটে জর্জরিত শরীর, মাঠের চেয়ে পুনর্বাসন কেন্দ্রেই বেশি সময় কাটানো, ক্লাবের হয়ে পুরো মৌসুমে খেলা ঘণ্টাখানেকের কিছু বেশি। সেই রোমেলু লুকাকুই এখন বিশ্বকাপের নকআউট মঞ্চে বেলজিয়ামের অন্যতম ভরসা।
বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচের আগে বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার মুখে তাই এক স্বীকারোক্তি, যা পরিসংখ্যানের চেয়েও বেশি কিছু বলে দেয়, ‘আমার তো বিশ্বকাপে থাকারই কথা ছিল না।’
ক্যারিয়ারের এই পর্যায়ে এসে লুকাকু বুঝেছেন, সব লড়াই গোল করার নয়। কিছু লড়াই কেবল মাঠে ফেরার। ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে গত মৌসুমে বারবার চোটে পড়ে প্রায় পুরো মৌসুমই হারিয়েছেন। বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেই সংশয়ও ছিল প্রবল। কিন্তু সব শঙ্কা পেছনে ফেলে এখন তিনি বেলজিয়ামের জার্সিতে নকআউট পর্ব খেলতে প্রস্তুত। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার বলেন, ‘এখানে থাকতে পেরেই আমি খুশি। আমার মৌসুম যেভাবে গেছে, তাতে বিশ্বকাপে থাকারই কথা ছিল না। তাই এখানে থাকা, খেলা, দলকে সাহায্য করা, পার্থক্য গড়ে দেওয়া—এসবই আমার কাছে দারুণ ব্যাপার।’
একসময় বেলজিয়ামের আক্রমণের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। এখন অবশ্য ভূমিকাটা বদলেছে। প্রথম একাদশে নিয়মিত জায়গা নেই, অনেক সময় বেঞ্চ থেকেই নামতে হয়। কিন্তু তাতে কোনো আক্ষেপ নেই লুকাকুর, ‘বেঞ্চে বসে আমার অনেক সময় থাকে কোথায় ফাঁকা জায়গা আছে, সেটা বিশ্লেষণ করার। এরপর মাঠে নেমে সেই জায়গাগুলো কাজে লাগানোর চেষ্টা করি।’
গ্রুপপর্বেই সেই প্রভাব দেখা গেছে। মিসরের বিপক্ষে পিছিয়ে থাকা ম্যাচে বদলি নেমে আত্মঘাতী গোল আদায়ে বড় ভূমিকা রাখেন তিনি। পরে ইরানের বিপক্ষে শুরু থেকে খেলেন, আর নিউজিল্যান্ডের বিপক্ষে বদলি নেমে গোলও করেন। এখনো শতভাগ ফিট নন, কিন্তু ১২১ মিনিট খেলেই এক গোলের পাশাপাশি আরেক গোলে অবদান রেখেছেন।
তবে ব্যক্তিগত প্রত্যাবর্তনের গল্পে ডুবে থাকতে চান না লুকাকু। তাঁর চোখ এখন সেনেগালের দিকে। আফ্রিকার দলটিকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তিনি, ‘ভালো দল সেনেগাল। কৌশলগত দিক থেকে দারুণ সংগঠিত। আর শারীরিক শক্তিতে তারা পার্থক্য গড়ে দিতে পারে। আমি ড্রেসিংরুমে সবাইকে বলেছি, এটা হবে ৫০-৫০-এর লড়াই।’

দিনটা প্রত্যাশামতো শেষ করতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান প্রথম ইনিংসে ৪ উইকেটে তুলেছে ২১৪ রান।
৬ ঘণ্টা আগে
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পর্তুগাল অধিনায়ককে সাময়িক নিষিদ্ধও করেছে ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল।
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বিরতির পর যেন গোল উৎসবে মেতে উঠল দেশের ঘরোয়া ফুটবল। বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে দুই দিন মিলিয়ে ৬ ম্যাচে গোল হয়েছে ৩২টি। ম্যাচ প্রতি গোল হয়েছে ৫ এরও বেশি। তাতে অবশ্য বড় অবদান ফর্টিস এফসি, বসুন্ধরা কিংস, পুলিশ এফসি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছে তারা। এ
৮ ঘণ্টা আগে
প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত এই পুরস্কার জয়ের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পেয়ে হতাশ ফরাসি তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ফরাসি ওয়েবসাইট ফুট মার্কাতো।
৮ ঘণ্টা আগে