
২০২৬ ফুটবল বিশ্বকাপের দুই মাসও বাকি নেই। কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি মিলছে না। ইরান কি আদৌ বিশ্বকাপে খেলবে—গত দেড় মাস ধরে এই অনিশ্চয়তা কাজ করছে। বরাবরের মতো ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবারও শুনিয়েছেন আশার বাণী।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টাপাল্টি হামলায় গত দেড় মাস ধরে অশান্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধের পরই ইরান ফুটবল ফেডারেশন ও ক্রীড়ামন্ত্রীর একের পর এক বক্তব্যে তাদের বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে বিশ্বকাপ শুরু হতে হতে সবকিছু ঠিকঠাক হবে বলে আশা ইনফান্তিনোর। গত রাতে সিএনবিসি আয়োজিত এক অর্থনৈতিক সম্মেলনে ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘ইরান অবশ্যই আসছে। আমরা আশা করি, তখন পরিস্থিতি শান্তিপূর্ণ হবে।’
এবারের বিশ্বকাপ ফুটবলে ইরানের তিন ম্যাচের দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হবে। লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানি বেশি থাকায় মাঠের ভেতরে ও বাইরে বড় ধরনের রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। সে কারণেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কথাবার্তা বেশি হচ্ছে। এ প্রসঙ্গে ইনফান্তিনো গত রাতে বলেন, ‘ইরানকে আসতেই হবে। তারা যোগ্যতা অর্জন করেছে। খেলোয়াড়েরা খেলতে চায়।’
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে একেক সময় একেক কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একবার তিনি জানিয়েছেন, বিশ্বকাপে ইরান খেলবে কি খেলবে না, সে ব্যাপারে তাঁর কোনো মাথাব্যথা নেই। আরেকবার তিনি তাদের বিশ্বকাপে অংশ নিতে বলছেন। এ ব্যাপারে (বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ) ট্রাম্পের সঙ্গে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর কথাও হয়েছিল। পরবর্তীকালে ট্রাম্প ইরানকে বিশ্বকাপ থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। ইরান ফুটবল ফেডারেশনও ট্রাম্পকে ইঙ্গিত করে একের পর এক বক্তব্য দিচ্ছে।
ইরান ফুটবল ফেডারেশনও যুক্তরাষ্ট্রকে বয়কট করতে চায়। কিন্তু বিশ্বকাপ নয়। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ইরান তাদের ম্যাচগুলো খেলতে চাচ্ছে মেক্সিকোতে। তবে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর গত কয়েক মাসের কথাবার্তা শুনে বোঝা গেল, যুক্তরাষ্ট্র থেকে ইরানের বিশ্বকাপের ম্যাচ সরানো হচ্ছে না।
এবারই প্রথমবারের মতো হচ্ছে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ৩৯ দিনের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। সূচি অনুযায়ী বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলার কথা ইরানের।

২০২৫-২৬ মৌসুম রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকদের জন্য ছিল ভীষণ হতাশার। লস ব্লাঙ্কোসরা এই মৌসুমে জিততে পারেনি কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা। তবু সদ্য সমাপ্ত মৌসুম থেকে রেকর্ড পরিমাণ অর্থ উপার্জন করল ‘রয়্যাল মাদ্রিদ’ নামে পরিচিত এই ক্লাবটি।
৬ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আলোচনা যেন শেষ হওয়ার নয়। যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ফিফার কাছ থেকে সুবিধা পাওয়া। রেফারির সিদ্ধান্তগুলো বারবার তাদের পক্ষে যাওয়ায় সমালোচনা করেছিলেন মিসরের কোচ হোসাম হাসান, ফরোয়ার্ড মোস্তফা জিকোসহ আরও অনেকেই। এবার জানা গেল সুইজারল্যান্ডের ফরোয়ার্ড বিল এমবল
৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণার আগেই নাহিদ রানার ছিটকে যাওয়ার দুঃসংবাদ পায় বাংলাদেশ। গতির ঝড়ে হই চই ফেলে দেওয়া রানাকে অস্ট্রেলিয়ার মাঠে দেখার যে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের, তা শুরুতেই শেষ হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান
৭ ঘণ্টা আগে
এসইসি হল ৫-এ অনুষ্ঠিত বাউট নম্বর ১০০-এর এই লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন অস্ট্রেলিয়ান বক্সার ডিকসন। প্রথম রাউন্ডে বিচারকদের সবাই (১০-৯ পয়েন্টে) ডিকসনকেই এগিয়ে রাখেন। দ্বিতীয় রাউন্ডেও একই ধারায় আক্রমণ বজায় রাখেন তিনি। ডিকসনের একের পর এক শক্ত পাঞ্চের মুখে ব্যাকফুটে চলে যান ব্লু কর্নারে থাকা
৮ ঘণ্টা আগে