কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হলে ব্রাজিলের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। তাঁর সঙ্গে নাকি ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতির বেশ কয়েকবার কথা হয়েছে এমনটাও শোনা গিয়েছিল। জুনে চুক্তি শেষ হলেই ইতালিয়ান কোচের অধীনে কোপা আমেরিকায় খেলবে ব্রাজিল।
কিন্তু কিছুদিন আগে আদালতের নির্দেশে এদনালদো রদ্রিগেজ সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পরেই চিত্র পাল্টে যায়। রিয়ালের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার আগে নতুন করে মেয়াদ বাড়িয়েছেন আনচেলত্তি। লস ব্ল্যাঙ্কোসদের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর মধ্য দিয়েই ব্রাজিলের তাঁকে পাওয়ার আশা শেষ হয়ে যায়।
রিয়ালের সঙ্গে মেয়াদ বাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আনচেলত্তি। আজ রাতে মায়োর্কার বিপক্ষে মাঠে নামার আগে বলেছেন, ‘২০২৬ সালের সাফল্যের ওপর নির্ভর করে সেখানে আরও থাকতে পারি। আমি মাদ্রিদের কোচ হতে চাই। আশা করি, ২০২৭ এবং ২০২৮ সালও চালিয়ে যেতে পারব। কারণ মাদ্রিদে থাকতে চাই।’
অন্যদিকে তাঁর সঙ্গে যে রদ্রিগেজের যোগাযোগ হয়েছিল, তা স্বীকার করেছেন আনচেলত্তি। তাঁর প্রতি আগ্রহ দেখানোর জন্য ব্রাজিলের সাবেক সভাপতিকে ধন্যবাদও জানিয়েছেন রিয়াল কোচ। তিনি বলেছেন, ‘সবাই জানে ব্রাজিলিয়ান ফেডারেশনের সভাপতির সঙ্গে আমার যোগাযোগ ছিল। তিনি আমার প্রতি যে স্নেহ ও আগ্রহ দেখিয়েছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৪ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৪ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৫ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৬ ঘণ্টা আগে