
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বাজে পারফরম্যান্স নিয়ে আলোচনা যেন থামছেই না। ভক্তরা স্পেনের কাছে আলবিসেলেস্তেদের অসহায় আত্মসমর্পন মেনে নিতেই পারছেন না। তবে ব্যতিক্রমী কথা শোনালেন আনহেল দি মারিয়া। তাঁর মতে, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সব আনন্দ পেয়েছে আর্জেন্টাইনরা।
বেলগ্রানোর কাছে ২-১ গোলে হেরে ক্লাউসুরা টুর্নামেন্টের নতুন মৌসুম শুরু করেছে রোজারিও সেন্ট্রাল। দলের হারের পর সংবাদ সম্মেলনে আসেন দি মারিয়া। সেখানে রোজারিও পারফরম্যান্সের চেয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন নিয়েই বেশি কথা বলেছেন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপজয়ী দলের এই সদস্য।
গত ১৬ জুলাই শেষ চারের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে প্রায় হারতেই বসেছিল আর্জেন্টিনা। অ্যান্থনি গর্ডনের গোলে ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল তিনবারের চ্যাম্পিয়নরা। তখন মনে হচ্ছিল, হার কেবল সময়ের ব্যবধান তাদের জন্য। কিন্তু ৭ মিনিটের ঝড়ে দৃশ্যপট বদল দেয় আর্জেন্টিনা। এনসো ফার্নান্দেজের গোলে সমতা টানার পর লাউতারো মার্তিনেস জালের দেখা পেলে জয় নিশ্চিত হয় সাবেক চ্যাম্পিয়নদের।
দি মারিয়ার মতে, ইংল্যান্ডের মতো চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে সেই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল আর্জেন্টিনার মানুষদের জন্য। তিনি বলেন, ‘ইংল্যান্ডকে হারানোর ম্যাচেই আমার কাছে বিশ্বকাপ শেষ হয়ে গেছে। ইংল্যান্ডকে হারানোই পুরো দেশকে সবচেয়ে বড় আনন্দ দিয়েছে।’
আর্জেন্টিনা দলে অধিনায়ক লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন দি মারিয়া। উত্তর আমেরিকায় হওয়া বিশ্বকাপে ৮ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্ট করেন এলএমটেন। এমন পারফরম্যান্সের পর আর্জেন্টিনা দলে মেসির খেলা চালিয়ে যাওয়াটা স্বাভাবিক বলেই মনে হচ্ছে দি মারিয়ার কাছে।
এই প্রসঙ্গে দি মারিয়া বলেন, ‘৩৯ বছর বয়সেও দেখিয়ে যাচ্ছে কেন সে (মেসি) ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। সে যতদিন চাইবে, ততদিনই খেলুক।’
আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনির প্রতিও পূর্ণ সমর্থন জানিয়েছেন দি মারিয়া। সাম্প্রতিক সাফল্যের পেছনে স্কালোনির অবদান তুলে ধরে তিনি বলেন, ‘স্কালোনিই তো স্কালোনেতা। আশা করি, সে দায়িত্বে থেকে যাবে।’

বার্মিংহাম ফনিক্সের হয়ে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। কিন্তু চোটের কারণে ছিটকে গেছেন এই পেসার। তাঁর বদলি হিসেবে অস্ট্রেলিয়ান বোলার বেন দারশুইসকে দলে নিয়েছে বার্মিংহাম।
১৮ মিনিট আগে
যেখানেই বল, সেখানেই মার্ক কুকুরেয়া—২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্যাপারটা ছিল এমনই। রক্ষণভাগ তো দারুণভাবে সামলেছেনই, কখনো কখনো তিনি উঠে এসেছেন আক্রমণভাগে। তবে ঝাঁকড়া চুলের এই তারকা ফুটবলারের যে এক দুঃখের ঘটনা আছে, সেটা বা কজনই জানেন? বিশ্বকাপ জয়ের পর সে ব্যাপারে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
২৩ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ হতে চলল। কিন্তু যে আর্জেন্টিনা টানা দুইবার শিরোপা জিততে গিয়েও সফল হলো না, তাদের নিয়ে কথাবার্তা কি এত সহজে থামে! তবে আলবিসেলেস্তেদের নিয়ে অনেক রকম গুঞ্জন ছড়াচ্ছে। এসবে কান দিতে না করেছেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি মারিও কেম্পেস।
২ ঘণ্টা আগে
সবকিছু ঠিক করাই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। এবার যেটাও জানিয়ে দিল জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়োগ দিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে ডিএফবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২ ঘণ্টা আগে