
বিষয়টা অনুমিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। এবার সেটাও জানিয়ে দিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়োগ দিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে ডিএফবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হুলিয়ন নাগেলসমানের স্থলাভিষিক্ত হলেন ক্লপ। বাজে একটি বিশ্বকাপ মিশন শেষে পারস্পরিক সমঝোতায় জার্মানির সঙ্গে নাগেলসমানের সম্পর্ক শেষ হয়। এবার চারবারের চ্যাম্পিয়নদের ডাগআউটে দাঁড়াবেন ক্লপ।
জার্মানির কোচ হয়ে লিভারপুলের দীর্ঘ সফল অধ্যায় শেষে আবারও কোচিংয়ে ফিরলেন ক্লপ। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ইউরোপের সফলতম দলটির হয়ে কাজ করবেন এই অভিজ্ঞ কোচ।
২০২৩-২৪ মৌসুম শেষে লিভারপুল ছাড়ার পর শীর্ষ পর্যায়ের কোচিং থেকে দূরে ছিলেন ক্লপ। ইংলিশ ক্লাবটির হয়ে নয় বছরের দায়িত্বে তিনি গড়েছিলেন সফলতার এক অনন্য অধ্যায়। এই কোচের অধীনে লিভারপুল জিতেছে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে দীর্ঘদিনের চাপ ও ক্লান্তির কারণে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
২০২৪ সালের অক্টোবরে রেড বুলের গ্লোবাল ফুটবল বিভাগের প্রধান হিসেবে যোগ দেন ক্লপ। মাল্টি-ক্লাব সংগঠনটির হয়ে মূলত কৌশলগত পর্যায়ে কাজ করছিলেন তিনি। এর পাশাপাশি সদ্য শেষ হওয়া বিশ্বকাপে জার্মান টেলিভিশনের বিশ্লেষক হিসেবেও দায়িত্ব পালন করেন ক্লপ।
শুক্রবার ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে ডিএফবি সভাপতি বার্ন্ড নয়েনডর্ফ বলেন, ‘আজ আমরা নতুন কোচ হিসেবে জুর্গেন ক্লপকে উপস্থাপন করতে পেরে খুবই আনন্দিত।’
জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর ক্লপ বলেন, ‘জার্মান জাতীয় দল আমাদের জার্মানদের একত্রিত করে এমন বিষয়গুলোর মধ্যে অন্যতম। এই কারণেই আমার কাছে এই দায়িত্বটি এত বিশেষ।’
জার্মানির কোচ হিসেবে ক্লপের প্রথম পরীক্ষা হবে নেশনস লিগে। আগামী ২৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হবে তাঁর অধ্যায়। এরপর ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপে গ্রিস ও সার্বিয়ার মুখোমুখি হবে জার্মানি। নেশনস লিগের পর ক্লপের প্রধান লক্ষ্য থাকবে ইউরো ২০২৮ বাছাইপর্ব এবং ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতি।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বাজে পারফরম্যান্স নিয়ে আলোচনা যেন থামছেই না। ভক্তরা স্পেনের কাছে আলবিসেলেস্তেদের অসহায় আত্মসমর্পন মেনে নিতেই পারছেন না। তবে ব্যতিক্রমী কথা শোনালেন আনহেল দি মারিয়া। তাঁর মতে, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সব আনন্দ পেয়েছে আর্জেন্টাইনরা।
২৪ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ হতে চলল। কিন্তু যে আর্জেন্টিনা টানা দুইবার শিরোপা জিততে গিয়েও সফল হলো না, তাদের নিয়ে কথাবার্তা কি এত সহজে থামে! তবে আলবিসেলেস্তেদের নিয়ে অনেক রকম গুঞ্জন ছড়াচ্ছে। এসবে কান দিতে না করেছেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি মারিও কেম্পেস।
৪০ মিনিট আগে
নিউজার্সিতে ১৯ জুলাই আর্জেন্টিনা-স্পেন ফাইনাল শেষে লিওনেল মেসি যেভাবে কাঁদছিলেন, তা ভক্ত-সমর্থকদের হৃদয় স্পর্শ করতে বাধ্য। টানা দুইবার বিশ্বকাপ জিততে না পারার বেদনায় মেসির মতো পুড়েছিলেন আর্জেন্টিনার সমর্থকেরাও। এবার আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের অবসরের জোরালো ইঙ্গিত মিলেছে। তবে তিনি আনুষ্ঠানিকভাবে এ
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হয়েছে বটে, তবে রেশ এখনো কাটেনি। দেড় মাস এই উন্মাদনায় ডুবে ছিল বাংলাদেশের মানুষ। কেউ আর্জেন্টিনা, কেউবা ব্রাজিল। যদিও দিন শেষে কাপ উঠেছে স্পেনের ঘরে। তা নিয়ে কতই- না খুঁটিনাটি বিশ্লেষণ। সেটা অবশ্য কদিন পরই রূপ নেবে ‘অফ টপিকে’।
৩ ঘণ্টা আগে