
বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। খেলাটা ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও ফরাসি ক্লাব পিএসজির মধ্যে হলেও ব্যক্তিগত অর্জনের লড়াইও আছে এই ম্যাচে। চ্যাম্পিয়ন দলের কোনো ফুটবলারই ব্যালন ডি’অর পুরস্কার জেতার দৌড়ে অনেকটা এগিয়ে যাবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুজন হলেন ইন্টারের এমিলিয়ানো মার্তিনেজ ও পিএসজির ওসমান দেম্বেলে।
লাউতারো অবশ্য আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, ক্লাবের হয়ে লিগের সব শিরোপাই হাতে তুলেছেন, বাকি রইল চ্যাম্পিয়নস ট্রফি। সেই সুযোগটাও পাচ্ছেন আজ। ২০১৮ সালে ইন্টারে যোগ দেন লাউতারো। ছয় বছরে হয়ে উঠেছেন ক্লাবটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে। এরই মধ্যে ৩৩০ ম্যাচে করেছেন ১৫১ গোল। ইন্টারের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা বিদেশি ফুটবলার তিনি। ছুঁয়েছেন ইন্টারের হয়ে ক্রেসপোর চ্যাম্পিয়নস লিগ মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড (৯ গোল)। পেছনে ফেলেছেন সান্দ্রো মাজোলাকে—ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইন্টারের সর্বোচ্চ গোলদাতা হিসেবে।
নিজের অর্জন নিয়ে ফাইনালে মাঠে নামার আগে লাউতারো বলেন, ‘আমি যখন এলাম, ভাবিনি এত অর্জন পাব। এখন মাঠে ১১০ শতাংশ দিয়ে ক্লাবের ভালোবাসার প্রতিদান দিতে চাই। বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতাম, সেটা পেয়েছি। কিন্তু চ্যাম্পিয়নস লিগ? ওটাই এখনো বাকি।’
ফাইনাল ম্যাচ নিয়ে ইন্টার অধিনায়ক লাউতারোর প্রত্যাশা, ‘আমি সব সময় বলি, প্রতিটি ম্যাচই আমাদের জন্য একটা ফাইনালের মতো হতে হবে। আর এটা সত্যিকারের ফাইনাল, (মৌসুমের) শেষ ম্যাচ এবং যেই জিতবে তাদের লক্ষ্য পূরণ হবে। এর মাহাত্ম্যটাই অন্যরকম। এখানে গুরুত্বপূর্ণ হলো, যেটা আমাদের এ পর্যন্ত নিয়ে এসেছে সেই কাজটা ঠিকভাবে করার। আমাদের সামনে এমন এক প্রতিপক্ষ, যাদেরকে আমরা সম্মান করি। তবে আমরা আমাদের অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করতে পারব। ম্যাচটি জয়ের জন্য আমাদের এ বিষয়ে ভাবতে হবে।’
চ্যাম্পিয়নস লিগ জিতলে ব্যালন ডি’অর জেতাও তো অসম্ভব নয়। তবে লাউতারোর চাওয়া আগে চ্যাম্পিয়নস ট্রফি জয়, ‘ব্যালন ডি’অর নিয়ে ভাবি না। ক্লাবের জন্য সবচেয়ে জরুরি হলো এই চ্যাম্পিয়নস লিগটা, যেটা আমরা ১৫ বছর ধরে পাইনি।’

লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মনে করেন জিনেদিন জিদান। শুধু তা-ই নয়, ৩৯ বছর বয়সেও এই ফরোয়ার্ড যেভাবে পারফর্ম করে চলেছেন, সেটিকে অবিশ্বাস্য বলে মনে হয় রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তির কাছে।
৫ ঘণ্টা আগে
শেষ দিকে মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। কিন্তু তাঁদের এই জুঁটি খুব বেশি ভুগাতে পারেনি ইংল্যান্ডকে। আব্বাস জফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
৮ ঘণ্টা আগে
ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করছে না আয়োজকেরা। তবে এ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। আয়োজকদের নির্ধারিত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৯ ঘণ্টা আগে