Ajker Patrika

মা-স্ত্রী-সন্তানদের নিয়ে হামজা এখন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১১: ২৮
মা-স্ত্রী-সন্তানদের নিয়ে হামজা এখন ঢাকায়
স্ত্রী-সন্তানদের নিয়ে হামজা চৌধুরী এখন ঢাকায়। ছবি: ফাইল ছবি

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এরই মধ্যে এক ম্যাচ খেলে ফেলেছে। তবে খেলতে পারেননি হামজা চৌধুরী। ফিফা উইন্ডো দেরিতে শুরু হওয়ার কারণেই মূলত তিনি নির্ধারিত সময়ে দেশে আসতে পারেননি। অবশেষে বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার মা-স্ত্রী-সন্তানদের নিয়ে এসে পড়েছেন ঢাকায়।

আজ সকালে হামজা ঢাকায় এসে পৌঁছেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁর ঢাকায় আসার কথা নিশ্চিত করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামা মাত্রই বাংলাদেশের তারকা ফুটবলারকে ফুলের তোড়া দিয়ে বরণ করেছেন বাফুফের দুই কর্মকর্তা আমিরুল ইসলাম বাবু ও ইমতিয়াজ হামিদ সবুজ। যাঁদের মধ্যে বাবু বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দলের ম্যানেজার। আর সবুজ বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয় দল কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ।

সকাল ৬টায় সপরিবারে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা। বিমানবন্দরে নেমেই বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার, তাঁর মা, স্ত্রী-সন্তানদের একটা গাড়িতে উঠতে দেখা গেছে। বাংলাদেশের তারকা ফুটবলারকে সপরিবারে বরণ করতে এসেছেন বাফুফের কর্মকর্তারা। আরেক প্রবাসী ফারহান আলী ওয়াহিদেরও আজ ঢাকায় আসার কথা। তবে ফ্লাইট বিলম্বের কারণে তিনি দোহায় আটকা পড়েছেন।

জাতীয় স্টেডিয়ামে গত ৫ নভেম্বর ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সুপার সাব হিসেবে গোল করেছেন মোহাম্মদ ইব্রাহিম। তবে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ থাকায় সাফে খেলতে পারেননি হামজা। আজ থেকে শুরু নভেম্বরের ফিফা উইন্ডো।

বাংলাদেশ এরই মধ্যে সাফের সেমিফাইনালে উঠে গেছে। গতকাল জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। পরশু শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামবে টমাস ডুলির দল। বাংলাদেশ নামবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। তবে স্বাগতিকদের সেমিফাইনাল নিশ্চিত হলেও শ্রীলঙ্কা-ভুটান প্রতিযোগিতায় টিকে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত