
নেপালে বন্যা ও ভূমিধসে ঝরে পড়েছে এক হাজারেরও বেশি তাজা প্রাণ। নিখোঁজও রয়েছেন অনেকে। পানির স্রোতে অনেকেরই বাড়িঘর ভেসে গেছে। নতুন মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে তাই স্মরণ করা হবে নেপালে বন্যা-ভূমিধসে হতাহতদের স্মরণ করা হবে বলে সামাজিকমাধ্যমে জানিয়েছে উয়েফা।
২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে আজ রাতে। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে নেপালে ক্ষতিগ্রস্তদের নিয়ে পোস্ট দিয়েছে উয়েফা। ক্যাপশনে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, ‘তোমরা এখন আর একা না নেপাল। এই সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের সব ম্যাচের আগে বন্যা দুর্গতদের প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হবে।’
নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে হতাহতদের প্রতি শোকবার্তা জানিয়েছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনও। উয়েফার বার্তায় তিনি বলেন, ‘পুরো ইউরোপীয় ফুটবল এই সপ্তাহের চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোর আগে সবাইকে স্মরণ করা হবে। এই মর্মান্তিক ঘটনার ধাক্কা যেন তাঁরা দ্রুত কাটিয়ে উঠতে পারেন, এই প্রার্থনা করছি।’
নেপালের বন্যা-কবলিত মানুষদের প্রতি শোকবার্তা জানিয়ে এবারই যে উয়েফা প্রথমবারের মতো মানবিকতার পরিচয় দিল, ব্যাপারটা তা নয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে মরক্কোর ভূমিকম্পে হতাহতদের প্রতি শোকবার্তা জানিয়েছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ছয় ম্যাচ দিয়ে আজ রাতে শুরু হচ্ছে ২০২৬-২৭ চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। যার মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ–ইন্টার মিলান হাইভোল্টেজ ম্যাচ। আগামীকাল ও পরশুও ছয়টি করে ম্যাচ হবে চ্যাম্পিয়নস লিগে। স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল রাতে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পিএসজি-স্লোভান ব্রাতিস্লাভা ম্যাচটি হবে পার্ক দে প্রিন্সেসে। এর আগে ২০২৪-২৫, ২০২৫-২৬ মৌসুমে টানা দুইবার চ্যাম্পিয়নস লিগ জেতে প্যারিসিয়ানরা।

জিতেছেন বিশ্বকাপ। একমাত্র ফুটবলার হিসেবে দুইবার জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কার। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটাও লিখিয়েছেন নিজের নামে। অনেকেই বুঝে গেছেন যে এখানে কিলিয়ান এমবাপ্পের কথা বলা হচ্ছে। তবে তারকা এই ফুটবলার এখনো জেতেননি ব্যালন ডি’অর পুরস্কার। সেই ইচ্ছে প্রকাশ করতে গিয়েই তো
১৯ মিনিট আগে
চীনের ইনার মঙ্গোলিয়ায় জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ ছন্দে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। ‘চ্যালেঞ্জার পুলে’ আজ কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। একই সঙ্গে ১০ দলের এই প্রতিযোগিতায় সেরা ছয়েও জায়গা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
‘তিনে তিন’ করে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে কারা শেষ চারে খেলবে, সেটি নির্ধারিত হবে আজ বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচে।
১ ঘণ্টা আগে
পুরস্কার বিতরণ ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৬। এবারের আয়োজনে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) শতাধিক সদস্য আটটি ইভেন্টের ১২টি ডিসিপ্লিনে অংশ নেন। বহু ইভেন্টে সাফল্য দেখিয়ে এবার মো. আবদুল মান্নান লাডু ট্রফি—স্পোর্টসম্যান অব
১৩ ঘণ্টা আগে