
রেফারির কাছ থেকে রিয়াল মাদ্রিদের সুবিধা পাওয়ার অভিযোগ নতুন কিছু নয়। ইতিপূর্বে বহুবার বিষয়টি নিয়ে ফুটবলপাড়ায় আলোচনা হয়েছে। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে নতুন করে বিষয়টি সামনে আনলেন লামিন ইয়ামাল। এই উইঙ্গারের দাবি—রিয়াল চুরিও করে, আবার বড় কথাও বলে।
এল ক্লাসিকোতে ২৬ অক্টোবর রাত ৯টা ১৫ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের আতিথেয়তা নেবে বার্সেলোনা। দুই দলের মাঠের লড়াইয়ের আগে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন ভক্তরা। মাঝে মাঝে এই লড়াইয়ে যোগ দেন দুই দলের ফুটবলাররাও। চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে সেই কাজটাই করলেন ইয়ামাল। মাদ্রিদের প্রতিনিধিদের নিয়ে মন্তব্য করে পরিস্থিতি আরও তাতিয়ে দিলেন কাতালানদের অন্যতম সেরা এ ফুটবলার।
স্প্যানিশ স্ট্রিমার ইবাই লানোসকে ইয়ামাল বলেন, ‘হ্যাঁ, রিয়াল মাদ্রিদ চুরি করে এবং সর্বদা মাঠে অভিযোগ করে।’ সেখানে উপস্থিত ছিলেন স্পেন ও বার্সার সাবেক তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে। রিয়ালের রেফারির সুবিধা পাওয়ার বিষয়ে ইয়ামালের সঙ্গে সহমত প্রকাশ করেন তিনি, এটা নিয়ে কোনো বিতর্ক নেই।
রিয়ালকে নিয়ে ওই মন্তব্যের জন্য এডু আগুইরের তোপের মুখে পড়েছেন ইয়ামাল। আগুইরে স্পেনের জনপ্রিয় সংবাদমাধ্যম এল চিরিংগুইতোর পরিচালক। রিয়াল মাদ্রিদের একজন পাড় ভক্ত হিসেবে বেশ পরিচিতি আছে তাঁর। তাই প্রিয় দলের সম্পর্কে এমন কথা শুনে চুপ থাকতে পারেননি। ইয়ামালকে রীতিমতো ধুয়ে দিয়েছেন আগুইরে।
এল চিরিংগুইতোর সেটে আগুইরে বলেন, ‘ইয়ামাল কীসের প্রতিনিধিত্ব করে এবং কী বলা যেতে পারে, সেটা সে জানেই না। তার বয়স ১৮। সে বার্সা ও স্পেন জাতীয় দলের হয়ে খেলছে। সে নিজেকে ফুটবলের রাজা মনে করে। রোনালদোর মতো একজন বড় মাপের ফুটবলারের সঙ্গে খুব একটা হাত মেলায় না। একটি ক্লাব চুরি করে, এটা কোনো খেলোয়াড় বলতে পারে না। ইয়ামাল নিজেকে সবকিছুর ঊর্ধ্বে মনে করে।’

বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’
২ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন শেষ ষোলোতে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
৩ ঘণ্টা আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
৩ ঘণ্টা আগে