আর্জেন্টিনার কাছে হেরে সেমিফাইনালেই বিদায়ঘণ্টা বেজে যায় কানাডার। সান্ত্বনা নিয়ে টুর্নামেন্ট শেষ করার সুযোগ ছিল কানাডার সামনে। উরুগুয়ের সঙ্গে আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রায় জিতেই গিয়েছিল কানাডা। শেষ পর্যন্ত সান্ত্বনার জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।
উত্তর ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে আজ কানাডার জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। রেফারি কখন শেষ বাঁশি বাজাবেন, তার অপেক্ষায় ছিল। তবে লুইস সুয়ারেজ যে অত সহজে হার মানবার পাত্র নন। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে সুয়ারেজ গোল দিলে মূল ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। টাইব্রেকারে গড়ালে উরুগুয়ে ৪-৩ গোলে হারিয়ে দেয় কানাডাকে।
পেনাল্টি শুটআউটে প্রথমে শট নিয়েই লক্ষ্যভেদ করেন কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিড। ডেভিডের পর গোল করেন উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। দুটি দলই নিজেদের দুটি করে গোল করতে পেরেছে ভালোভাবে। তৃতীয় শটের সময় এসে ধারা ভেঙে যায়। কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনি গোল করতে ব্যর্থ হয়েছেন। ঠিক তার পরই উরুগুয়ের জর্জিয়ান ডি আরাসকিতা লক্ষ্য ভেদ করেন। উরুগুয়ের চতুর্থ শট নিতে এসে গোল পেয়েছেন সুয়ারেজও। কানাডা তাদের চতুর্থ গোল পেলেও পঞ্চম শট নিতে এসে আলফোনসো ডেভিস যখন মিস করেন, তখন নিশ্চিত হয় উরুগুয়ের জয়। ২০২৪ কোপা আমেরিকায় তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করলেন সুয়ারেজ-ভালভার্দেরা।

লিওনেল মেসির ক্লাব সিডি এলদেনসে কেনা নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। শেষ পর্যন্ত তা হয়েই গেল। স্প্যানিশ ক্লাবটি কিনেই ফেলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
১ ঘণ্টা আগে
এক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ঘোষণা করেছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি। টুর্নামেন্টের পুরো ১৪ দল ঠিক না হলেও কে কোন গ্রুপে, সেটা গতকাল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে। বাংলাদেশের গ্রুপে পড়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার ‘বি। অ্যারন ফিঞ্চের কা
২ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হেরেছিল ইংল্যান্ডের কাছে। তবে বিশ্বকাপ পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বদলে যাওয়া ফ্রান্সকে। নেশনস লিগে তুরস্ক-বেলজিয়ামের বিপক্ষে টানা জয় পেয়েছে ফরাসিরা। আজ রাতে তারা হ্যাটট্রিক ম্যাচ জিততে খেলবে ইতালির বিপক্ষে। ঘরের মাঠে ফ্রান্স
২ ঘণ্টা আগে
কলকাতা এখন উৎসবের নগরী। প্রথমবারের মতো ব্রাজিল দল খেলতে এসেছে বলে কথা। গতকাল ব্রাজিলের ৯০ জনের বিশাল বহর কলকাতায় পৌঁছেছে। দল ও কোচিং স্টাফের সদস্যরা তো আছেনই। এমনকি শেফ-হাইজিন ম্যানেজারও নিয়ে এসেছে ব্রাজিল ফুটবল দল।
৩ ঘণ্টা আগে