রুদ্ধশ্বাস লড়াইয়ে জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। সেমিতে উঠতে না উঠতেই দুঃসংবাদ পেল স্প্যানিশরা। স্পেনের এমন দুঃসময়ে ক্ষমা চাইলেন টনি ক্রুস।
হাঁটুর চোটে পড়ায় ২০২৪ ইউরো থেকে ছিটকে গেছেন স্পেনের মিডফিল্ডার পেদ্রি। ২১ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার তাঁর বা হাঁটুতে দ্বিতীয় গ্রেডের ব্যথা পেয়েছেন বলে স্পেন গত রাতে নিশ্চিত করেছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট থেকে পেদ্রি ছিটকে যাওয়ায় ক্ষমা চাইলেন ক্রুস। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্রুস লিখেছেন, ‘পেদ্রির কাছে ক্ষমা চাইছি আমি। আশা করি তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে। তোমার জন্য সব সময় শুভকামনা। তুমি দারুণ খেলোয়াড়।’
পেদ্রি চোট পেয়েছেন পরশু রাতে স্টুটগার্টে স্পেন-জার্মানি কোয়ার্টার ফাইনালে। ৪ মিনিটে বলের দখল নিতে গিয়ে স্প্যানিশ মিডফিল্ডারকে বাজে ট্যাকল করেন ক্রুস। প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যেতে চাইলেও পেদ্রি আর পারেননি। ৮ মিনিটে মাঠ ছেড়ে চলে গেলে তাঁর (পেদ্রি) বদলি হিসেবে নামানো হয় দানি অলমোকে। ৫১ মিনিটে ল্যামিন ইয়ামালের পাস থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন অলমো। ম্যাচে রোমাঞ্চের শুরু যে এর পর থেকেই। ৮৯ মিনিটে ফ্লোরিয়ান উইর্টজের গোলে সমতায় ফেরে জার্মানি।
অতিরিক্ত সময়ে গড়ালে ম্যাচ আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। ১১৯ মিনিটে মিকেল মেরিনোর গোলে স্পেন ২-১ গোলে জেতে। স্পেনের রক্ষণদুর্গ কাঁপিয়ে দিলেও জার্মানি অনেক গোলের সুযোগ হারিয়েছে। কখনো সেটা দুর্ভাগ্যের কারণে, কখনো স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনের অতিমানবীয় কিছু সেভিংয়ে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে