
কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি—তিন দিনের সফরে ভারতের চার শহর ঘুরে লিওনেল মেসির সফর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ভারতে যে ভক্ত-সমর্থকদের ভালোবাসা পেয়েছেন, তাতে কি আর এত সহজে সফর শেষ হয়! এশিয়া মহাদেশের এই দেশে আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলারের সফর আরও দীর্ঘায়িত হলো।
দিল্লি থেকে মেসির বার্সেলোনা যাওয়ার কথা ছিল বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। কিন্তু শিল্পপতি অনন্ত আম্বানির নিমন্ত্রণেই মূলত মেসির ভারত সফর দীর্ঘ হচ্ছে। নিমন্ত্রণ পেয়েই দিল্লি থেকে চলে গেলেন গুজরাটের জামনগরে আম্বানির বাড়িতে। গত রাতে ভারতের এই বিখ্যাত শিল্পপতির বাড়িতে নৈশভোজও করেন তিনি। বনতারায় আম্বানির বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে মেসি ঘুরতে যাবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। বার্তা সংস্থা এশিয়ান নিউজ এজেন্সির (এএনআই) অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশের একগাদা গাড়ি টহল দিচ্ছে। ক্যাপশনে লেখা, ‘তারকা ফুটবলার লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ জামনগরে পৌঁছেছেন।’ সেখানে তাঁদের সফর সূচি উল্লেখ করা হয়েছে।
‘বনতারা নামে আম্বানীর বিশেষ প্রকল্প জামনগরে এ বছরের শুরুতে উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিলায়ান্স ফাউন্ডেশনের পরিচালনায় প্রায় ৩০০০ একরের বনতারায় রয়েছে পশুদের সম্পূর্ণ আধুনিক চিকিৎসার ব্যবস্থা। ৪৩ প্রজাতির প্রায় ২০০০ প্রাণী রয়েছে। এশীয় সিংহ, তুষারচিতা, একশৃঙ্গ গন্ডারসহ একাধিক বিরল প্রাণীর দেখা মেলে বনতারায়। বন্যপ্রাণী উদ্ধার, সংরক্ষণ ও চিকিৎসার এই বিশেষ প্রকল্প রিলায়ান্স গোষ্ঠীর চিড়িয়াখানা হিসাবেও পরিচিত। তবে জামনগর দিয়েই মেসির ভারত সফর শেষ কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
মেসির এই চার দিনের ভারত সফরকে নাম দেওয়া হয়েছে গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর। পুরো সফরজুড়ে মেসির দুই সঙ্গী লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলও গেছেন জামনগরে আম্বানির বাড়িতে। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি—সেই চার শহরে মেসির ‘বডিগার্ডে’র মতো কাজ করেছেন দি পল। জাতীয় দলে মেসির বডিগার্ডের তকমা পেয়ে গেছেন দি পল। সুয়ারেজ তো মেসির দীর্ঘদিনের বন্ধু। বার্সেলোনায় একসঙ্গে খেলার পর ইন্টার মায়ামিতে এসে মিলিত হয়েছেন মেসি-সুয়ারেজ।
মুম্বাই থেকে গতকাল ভোরে মেসি দিল্লিতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে তাঁর চার্টার্ড ফ্লাইটের একটু দেরি হয়েছে। বিমানবন্দর থেকে সোজা দিল্লির লিলা প্যালেস হোটেলে চলে যান। মেসিকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট উপহার দিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। মেসি, দি পল, সুয়ারেজকে ফ্রেমে বাঁধানো ক্রিকেট ব্যাট ও ভারতীয় দলের জার্সি দেওয়া হয়েছে। ভারতের সাবেক গোলরক্ষক অদিতি চৌহান তাঁর স্বাক্ষরিত টি-শার্ট উপহার দিয়েছেন এই তিন তারকা ফুটবলারকে।

বিশ্বকাপ উপলক্ষে পুরো হোটেলটিকে সাজানো হয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা রঙে। দেয়ালজুড়ে রয়েছে খেলোয়াড়দের ছবি আর নানা অনুপ্রেরণামূলক বার্তা। ফুটবলারদের শতভাগ মানসিক স্বস্তি ও বিশ্রামের জন্য এখানে বিশেষ কিছু ব্যবস্থাও রাখা হয়েছে। অবসরে আড্ডা ও বিনোদনের জন্য যেমন সুপ্রশস্ত কমন এরিয়া এবং ইনডোর গে
৫ ঘণ্টা আগে
ম্যাচের সবচেয়ে বড় নাটকটি মঞ্চস্থ হয় ৬১ মিনিটে। বাংলাদেশ অধিনায়ক মঞ্জুরুর রহমানকে পুশ করায় পাকিস্তানি ডিফেন্ডার সৈয়দ আব্দুল্লাহ শাহকে রেফারি প্রথমে লাল কার্ড দেখালেও পরে সিদ্ধান্ত বদলে হলুদ কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত না হওয়ার মনস্তাত্ত্বিক স্বস্তিতে এরপর একের পর এক আক্রমণ শোনায় পাকিস্তান। ৬৬ মিনি
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়াসহ দেশটির ক্রিকেট প্রশাসনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহে দুই প্রতিনিধি পাঠাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ক্রিকেটের দুই কর্মকর্তা বাংলাদেশ সফরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছে
৯ ঘণ্টা আগে
মেসি সম্প্রতি ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কিছুটা চোট পেয়েছিলেন। তবে ক্রীড়া দৈনিক ‘ক্লারিন’ জানিয়েছে, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন এই জাদুকর। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্কালোনির দল। ৭ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষ
১০ ঘণ্টা আগে