এসি মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফ্রি এজেন্ট হয়েই ছিলেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। এ সুযোগে ২২ বছর বয়সী ইউরোজয়ী গোলরক্ষককে দলে টেনেছে নেইমারদের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দোন্নারুম্মার সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পিএসজি।
পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি দোন্নারুম্মাকে ক্লাবে স্বাগত জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন ইউরোর শিরোপা জেতায়। খেলাইফি বলেছেন, ‘আমরা প্যারিস সেন্ট-জার্মেইয়ে জিয়ানলুইগি দোন্নারুম্মাকে স্বাগত জানাতে পেরে খুশি। তাকে অভিনন্দন ইউরো ২০২০ জেতা ও টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায়।’
নতুন ক্লাবে নাম লিখিয়ে দোন্নারুম্মা নিজেও বেশ রোমাঞ্চিত। পিএসজির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির পর তিনি বলেছেন, ‘আমি খুব খুশি পিএসজির মতো ক্লাবের অংশ হতে পেরে। এখানে আমি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। যথাসম্ভব এখানে জিততে চাই। সমর্থকদের আনন্দ দিতে চাই।’
পিএসজিতে যোগ দেওয়ার আগে দোন্নারুম্মা ইতালিয়ান ক্লাবে এসি মিলানে খেলেছেন ৬ বছর। ২০১৫ সালে মাত্র ১৬ বছর বয়সে যোগ দিয়েছিলেন এসি মিলানে। দলটির হয়ে ছয় মৌসুমে খেলেছেন ২১৫ ম্যাচ। এসি মিলানে যোগ দেওয়ার পরের বছর অভিষেক হয় ইতালির জাতীয় দলে। জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৩ ম্যাচ।
২০১৬ সালে জাতীয় দলে অভিষেক হলেও নতুন করে আলোয় আসেন এবারের ইউরো দিয়ে। ১৯৬৮ সালের পর ইতালিকে প্রথমবারের মতো ইউরো জেতাতে রেখেছেন বড় অবদান। ইউরোর ইতিহাসে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। গ্রুপ পর্বের তিন ম্যাচেই নিজেদের জাল অক্ষত রেখেছিলেন ২২ বছর বয়সী এই গোলরক্ষক।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১০ ঘণ্টা আগে