
বিশ্বকাপের ফাইনালের শেষ হাসি কে হাসবে?
টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনা বিশ্বকাপের শিরোপা জিতলে ভক্ত-সমর্থকদের মতো বেজায় খুশি হবেন লিওনেল স্কালোনি। সেটা শুধু তাঁর জন্য কেবল আরেকটি শিরোপাই নয়, বরং বিশ্বকাপের ইতিহাসের সেরা কোচ হয়ে উঠবেন স্কালোনি।
বিশ্বকাপ জয়ের স্বাদ আগেই পেয়েছেন স্কালোনি। তাঁর অধীনে ২০২২ কাতার বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার টানা দ্বিতীয়বারের মতো আলবিসেলেস্তেদের ডাগআউটে দাঁড়িয়ে বিশ্বকাপ জয়ের অপেক্ষায় স্কালোনি। নিউজার্সিতে অনুষ্ঠেয় ফাইনালে স্পেনকে হারাতে পারলে ইতিহাসের দ্বিতীয় কোচ হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন স্কালোনি।
রেকর্ডটি এককভাবে নিজের দখলে রেখেছেন ইতালির কিংবদন্তি কোচ ভিত্তোরিও পোজ্জো। তাঁর কোচিংয়ে ১৯৩৪ ও ১৯৩৮ সালে বিশ্বকাপ জেতে ইতালি। একমাত্র পোজ্জো ছাড়া আর কোনো কোচই একের অধিক বিশ্বকাপ জেতেনি। এবার তাঁর পাশে বসার হাতছানি ৪৮ বছর বয়সী স্কালোনির সামনে।
২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার হতাশাজনক বিদায়ের পর দায়িত্ব পান স্কালোনি। ছন্দহীন ও আত্মবিশ্বাস হারানো একটি দলকে নতুন করে গড়ে তোলেন তিনি। সফলতার মুখ দেখতেও বেশি সময় লাগেনি স্কালোনির। কোপা আমেরিকা ও ফিনালিসিমার পর ২০২২ সালে কাতারের মাটিতে সবচেয়ে কাঙ্ক্ষিত শিরোপা জেতেন তিনি। এখন বিশ্বকাপের সেরা কোচ হওয়ার রেকর্ড তাড়া করছেন স্কালোনি।
ফাইনালে স্পেনকে হারালে আর্জেন্টিনাও গড়বে বিরল এক কীর্তি। ইতালি (১৯৩৪-৩৮) ও ব্রাজিলের (১৯৫৮-৬২) পর তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জেতার মাইলফলক স্পর্শ করবে লাতিন আমেরিকানরা।

সবার চোখ এখন বিশ্বকাপের ফাইনালে। আগামীকাল নিউজার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন। তবে তার আগে সান্ত্বনার তৃতীয় নির্ধারিত ম্যাচে খেলবে ফ্রান্স-ইংল্যান্ড। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় মায়ামিতে মাঠে গড়াবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩১ মিনিট আগে
বিশ্বকাপ ফাইনালের আগে উদ্বেগ তৈরি করেছে নিউজার্সির বায়ুদূষণ। কানাডার দাবানলের ধোঁয়ায় এই অঞ্চলের বাতাসের মান এতটাই খারাপ হয়েছে যে, বিশেষজ্ঞরা স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের শিরোপা জেতার স্বপ্ন নিয়েই মাঠে নামে প্রতিটি দল। তবে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে ফাইনালে পৌঁছানোর অর্জনটিও কম গুরুত্বপূর্ণ নয়। তাঁর মতে, বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়াই একটি দলের সামর্থ্যের সবচেয়ে বড় প্রমাণ।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে ছোট একটি সিদ্ধান্তও বদলে দিতে পারে ম্যাচের গতিপথ। তাই আর্জেন্টিনার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামার আগে রেফারিং নিয়ে সতর্ক স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তাঁর প্রত্যাশা, নিয়ম মেনেই বাঁশি বাজাবেন ফাইনালের দায়িত্বে থাকা স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ।
৩ ঘণ্টা আগে