
এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার পর হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ নারী দল। সর্বশেষ জাতীয় স্টেডিয়ামে আজ আজারবাইজানের কাছে হেরেছে ২-১ গোলে। যদিও খেলায় ছিল উন্নতির ছাপ। তা দেখে আজারবাইজান কোচ আসগারোভ সিয়াসাতও মনে করছেন, এশিয়ান কাপে উজবেকিস্তানকে হারাতে পারবে বাংলাদেশ।
মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এশিয়ান মঞ্চে খেলবে বাংলাদেশ। গ্রুপে প্রতিপক্ষ হিসেবে আছে শক্তিশালী চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
যদিও র্যাঙ্কিংয়ে সব দলই বাংলাদেশের চেয়ে এগিয়ে। তবু উজবেকিস্তানের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখা হচ্ছে। কারণ, র্যাঙ্কিংয়ে তাদের (৫২) সঙ্গেই বাংলাদেশের (১০৪) দূরত্ব (৫২) কম। আজারবাইজান কোচ বলেন, ‘বাংলাদেশ আজ যেভাবে আমাদের সঙ্গে খেলেছে, সেভাবে খেললে উজবেকিস্তানকে সহজেই হারাতে পারবে তারা।’
বাংলাদেশ কোচ পিটার বাটলারও তাই মনে করেন। তবে কী ভুল করা যাবে না সেটাও তুলে ধরলেন তিনি, ‘উজবেকিস্তান টেকনিক্যালি খুব ভালো দল। আর আজকের মতো সুযোগ নষ্ট করলে, বল ধরে না রাখলে বা দ্রুত ফিরিয়ে আনতে না পারলে তারা আপনাকে শাস্তি দেবে। কারণ, তারা খুব দ্রুত কাউন্টার-অ্যাটাক করে।’

ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।
১১ ঘণ্টা আগে
চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে।
১২ ঘণ্টা আগে
ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে নিজেদের ইতিহাসের তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার স্বাদ পায় সূর্যকুমার যাদবের দল।
১৩ ঘণ্টা আগে
গ্যারি কারস্টেনকে নিজেদের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী ১৫ এপ্রিল থেকে দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কাদের দায়িত্ব বুঝে নেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। আজ এক বিবৃতিতে এসএলসি বিষয়টি নিশ্চিত করেছে।
১৪ ঘণ্টা আগে