
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রোনান সুলিভানের অসাধারণ নৈপুণ্যে ২-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। তবে দলের এই বড় জয়ের দিনেও খেলোয়াড়দের মধ্যে মাঠের সমন্বয় ও মানসিকতার পরিবর্তন নিয়ে কড়া বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক তারকা ফুটবলার আমিনুল হক। জয়ের নায়ক রোনানকে অভিনন্দন জানালেও দলের মধ্যে ‘কমিউনিকেশন গ্যাপ’ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি।
ম্যাচে রোনান সুলিভান জোড়া গোল করে বাংলাদেশকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিলেও প্রথমার্ধের চিত্র ছিল কিছুটা ভিন্ন। নাজমুল হুদা ফয়সাল ও মুরশেদ আলী বেশ কয়েকবার রোনানকে পাস দেওয়ার সুযোগ থাকলেও তা দেননি। রোনান চট করে বুঝে ফেলেছিলেন যে পাকিস্তানি ডিফেন্ডাররা ফয়সালের শুটিং অ্যাঙ্গেল ব্লক করে রাখছে, তাই তিনি দ্রুত পজিশন বদলে ফাঁকা স্পেসে চলে যান। কিন্তু সতীর্থরা তাঁকে বল না দিয়ে একক প্রচেষ্টায় গোল করতে গিয়ে সুযোগ নষ্ট করেন।
এই বিষয়টি নজরে আসতেই আমিনুল হক তাঁর ফেসবুক পেজে বলেন, ‘সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে জয়ের জন্য আমি ছেলেদের অভিনন্দন জানাই। তবে একজন সাবেক খেলোয়াড় এবং দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমি শুধু একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যে, ফুটবলে সাফল্য ব্যক্তিগত নৈপুণ্যে নয়, বরং দল হিসেবে একে অপরের জন্য লড়াই করার মাধ্যমেই অর্জন করা সম্ভব।’
রোনানকে ঘিরে দলের কৌশলের অভাব নিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয়েছে আজকের জয়ের নায়ক রোনানকে আরও সুযোগ করে দেওয়া যেত, কিন্তু সেখানে টিম কম্বিনেশন ও কমিউনিকেশনের কিছুটা অভাব স্পষ্ট দেখা গিয়েছে। মাঠে সবাইকে একে অপরের ওপর সমানভাবে আস্থা রেখে খেলতে হবে—সে স্থানীয় হোক, কিংবা বংশোদ্ভূত খেলোয়াড়। জন্মস্থান, বেড়ে ওঠা যেখানেই হোক না কেন, যারা দেশের জন্য লাল-সবুজের জার্সি গায়ে জড়ান তারা সকলেই বাংলাদেশি। যেকোনো খেলায় দেশের পতাকা ও দলের স্বার্থই যেন সকল ব্যক্তিগত লক্ষ্য অর্জনের উর্ধ্বে থাকে, এ চিন্তাধারা আমাদের আন্তর্জাতিক ফুটবলীয় সাফল্য অর্জনের জন্য অপরিহার্য।’

দুর্দান্ত নয়টি বছর শেষে লিভারপুল ছাড়ছেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুম শেষেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হবে এই মিশরীয় ফরোয়ার্ডের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় সালাহ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
প্রথম ৪ টি-টোয়েন্টি শেষে ২-২ সমতায় নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। দুই দলের শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে আজ বেলা ১২টা ১৫ মিনিটে। সরাসরি দেখা যাবে সনি টেন ওয়ানে। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশকিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি, কে সেরা—ফুটবলপ্রেমীদের মধ্যে এখনো চলে কথার লড়াই। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে দুজনই করে চলেছেন একের পর এক রেকর্ড। ক্যাবিনেটে ভর্তি করছেন একের পর এক শিরোপা। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ মার্ক কক্সের মতে, তাঁদের নেপথ্যের মানুষদের অবদানও অপরিসীম।
১৩ ঘণ্টা আগে
নেইমার ইস্যুতে ব্রাজিল দলে নতুন করে উত্তাপ ছড়াল। প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে নেইমার-কে বাদ দেওয়ায় কোচ কার্লো আনচেলত্তিকে সতর্কবার্তা দিয়েছেন কিংবদন্তি রোমারিও। জানিয়ে দিয়েছেন, নেইমার যদি ফিট নাও থাকেন, তারপরও তাঁকে ব্রাজিল দলে রাখা উচিত।
১৪ ঘণ্টা আগে