
বয়সভিত্তিক দলে প্রবাসী ফুটবলারদের দুয়ার তাঁর হাত দিয়ে খুলেছিল। বাংলাদেশের হয়ে গত বছরের নভেম্বরে খেলেছিলেন অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই। এক বছরের মাথায় এবার অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২০ দলে ডাক পেলেন আরহাম ইসলাম।
চলতি মাসে জাপানে এসবিএস কাপ খেলতে ২০ সদস্যের দল দিয়েছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন। সেখানে রয়েছে আরহামের নাম। অস্ট্রেলিয়াপ্রবাসী এই ফরোয়ার্ড খেলেন ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে।
বাছাইপর্বে দারুণ খেললেও আরহামের ব্যাপারে আর কোনো অগ্রগতি দেখায়নি বাফুফে। এমনকি রাখা হয়নি অনূর্ধ্ব-২৩ দলেও। অস্ট্রেলিয়া অবশ্য এমন প্রতিভাকে হাতছাড়া করেনি। এসবিএস কাপে খেলে ফেললে বাংলাদেশের হয়ে আরহামের আর খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করানোর অনুমতি পেয়েছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ লুক রনকি ও জ্যাকব ওরাম। এ জন্য দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে থাকতে পারবেন না এই দুজন। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৬ ঘণ্টা আগে
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও হলো একপেশে লড়াই। তবে এবার আর জয়ী দলের নামটা বাংলাদেশ নয়; দাপুটে পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজের দলকে বৃষ্টি আইনে ১২৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।
৬ ঘণ্টা আগে
নিলাম থেকে দলে নিলেও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই বাংলাদেশি বোলারের বিকল্প খুঁজছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি। এবার সে বিকল্প খুঁজে নিল টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা।
৭ ঘণ্টা আগে
বৃষ্টি বাধায় পড়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে দুই দলের ব্যাট বলের লড়াই। বৃষ্টির পর নতুন লক্ষ্য দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
৮ ঘণ্টা আগে