জাতীয় লিগ

শিরোপার লড়াইয়ে এগিয়ে ছিল সিলেট। ষষ্ঠ রাউন্ড শেষে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। কিন্তু হিসাব-নিকাশ পাল্টে দিল রংপুর। শেষ রাউন্ডে আকবর আলীর দলের জয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরের শিরোপা জেতা বেশ কঠিন-ই হয়ে গেল সিলেটের জন্য। কোন দলের হাতে এবার শিরোপা উঠছে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে শেষ দিন পর্যন্ত।
শেষ রাউন্ডে এসে এনসিএলের শিরোপা জেতার সুযোগ ছিল ৬ দলের সামনে। তৃতীয় দিনের খেলা শেষে আশা টিকে আছে কেবল সিলেট, রংপুর এবং ময়মনসিংহের সামনে। রাজশাহীর বিপক্ষে ময়মনসিংহ হারের খুব কাছে থাকায় আসল লড়াইটা হবে সিলেট ও রংপুরের মধ্যে।
তৃতীয় দিন শেষেই নিজেদের কাজটা সেরে রেখেছে রংপুর। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খুলনাকে ৭ উইকেট হারিয়েছে উত্তরের দলটি। পিছিয়ে থেকেও মুকিদুল ইসলাম মুগ্ধ ও ইকবাল হোসেনের নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়ে পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে তারা। প্রথম ইনিংসে খুলনার করা ৩০৮ রানের জবাবে ১৭৪ রানে অলআউট হয় রংপুর। ১৩৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খুলনাকে মাত্র ৯৬ রানে গুটিয়ে দেয় দলটি।
সর্বোচ্চ ৩০ রান করেন জিয়াউর রহমান। ২২ রানে ৫ উইকেট নেন মুগ্ধ। ২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইকবালের সেঞ্চুরিতে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রংপুর। ১১৪ রানে অপরাজিত থাকেন ইকবাল। নাঈম ইসলাম করেন ৪৫ রান। ম্যাচ জেতানো ইনিংস খেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ইকবাল। সবকটি রাউন্ড শেষে রংপুরের খাতায় যোগ হলো ৩১ পয়েন্ট।
রংপুর জেতায় সিলেটের সামনেও জয়ের বিকল্প নেই। ড্র করলেও শিরোপা উঠবে আকবরদের হাতে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ৬ উইকেট হাতে রেখে সিলেটের বিপক্ষে ২৩৭ রানের লিড নিয়েছে বরিশাল। প্রথম ইনিংসে তাদের করা ৩১২ রানের জবাবে ২৮৭ রানে থামে সিলেট। ১৩০ রান নিয়ে আজ ব্যাট করতে নামা জাকির হাসান আর কোনো রান না করেই আউট হয়েছেন। বরিশালের হয়ে ৮৪ রানে ৫ উইকেট নেন রুয়েল মিয়া। পরিস্থিতি বলছে নাটকীয় কিছু না হলে ম্যাচটিতে নবাগত দলটির জন্য জেতা প্রায় অসম্ভব। তাদের সর্বোচ্চ অর্জন হতে পারে ড্র। সেক্ষেত্রে শিরোপা জিতবে রংপুর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ময়মনসিংহকে হারাতে রাজশাহীর দরকার আর মাত্র ১ উইকেট। ৪২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ২২৭ রানে ৯ উইকেট হারিয়েছে শুভাগত হোমের দল। আরও ২০১ রান করতে হবে তাদের। ৯৭ রানে অপরাজিত আছেন আবু হায়দার রনি। শেষ দিনে ১ রান করা আসাদুল্লাহ হিল গালিবকে নিয়ে হারের ব্যবধান কমানোটাই হবে তাদের বড় প্রাপ্তি।
পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা ঢাকার শেষটা হলো মনে রাখার মতো। শেষ রাউন্ডে চট্টগ্রামকে ইনিংস এবং ১৯২ রানে হারিয়েছে তারা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনিসুল ইসলাম, মার্শাল আইয়ুব ও আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। জবাবে ১৫৮ ও ১৯১ রানে দুইবার চট্টগ্রামকে অলআউট করে ঢাকা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর বেকায়দায় পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সামাজিক মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের ব্যঙ্গ-বিদ্রূপ তো রয়েছেই, দেশটির সাবেক ক্রিকেটাররাও ধুয়ে দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি-সালমান আলী আগা-ফাহিম আশরাফদের। বিদ্রূপকে এখন অন্য মাত্রায় নিয়ে গেছেন কামরান আকমল।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি কদিন আগে গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্রীড়া পরিষদের এই তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এমনকি এই তদন্ত কমিটির কথা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখা যায়নি। তবে গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। জয় ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সেই ‘টেকনিক’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের ডাগআউটে ৪ বছরেরও বেশি সময় ধরে আছেন তিনি। এতটা সৌভাগ্য হয়নি আর কোনো কোচের। হাভিয়ের কাবরেরা তাই নিজেকে আলাদা ভাবতেই পারেন। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই সমালোচনার মুখে পড়ছেন এই স্প্যানিশ কোচ। দল নির্বাচন থেকে শুরু করে খেলার কৌশল কিছুতেই মন জয় করতে পারছেন না সমর্থকদের।
১১ ঘণ্টা আগে