দক্ষিণ আমেরিকার ফুটবলে মারামারি, হাতাহাতির ঘটনা বহু পুরোনো। জুন-জুলাইয়ে হওয়া কোপা আমেরিকাতে দেখা গেছে এমন চিত্র। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে মারামারির ঘটনায় কঠিন শাস্তি পেলেন উরুগুয়ের ফরোয়ার্ড ডারউইন নুনিয়েজ।
কোপা আমেরিকা শেষ হওয়ার দেড় মাস পর গত রাতে শাস্তির ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল। নুনিয়েজকে আন্তর্জাতিক ফুটবলে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ২৪ লাখ টাকা। তাতে প্যারাগুয়ে, ভেনেজুয়েলা, পেরু, ইকুয়েডর—২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এই চার দলের বিপক্ষে খেলতে পারবে না নুনিয়েজ। তবে লিভারপুলে খেলতে কোনো বাধা নেই উরুগুইয়ান ফরোয়ার্ডের।
শুধু নুনিয়েজই নন, উরুগুয়ের আরও ১০ ফুটবলার শাস্তি পেয়েছেন। রদ্রিগো বেনটাঙ্কুরকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। তাঁকে ১৬ হাজার ডলার (১৯ লাখ টাকা) জরিমানা গুনতে হবে। হোসে মারিয়া হিমেনেজ, মাথিয়াজ অলিভেরা, রোনাল্ড আরাউহো এই তিন ফুটবলারকে দেওয়া হয়েছে তিন ম্যাচের নিষেধাজ্ঞা। পাশাপাশি তাঁদের দিতে হবে ১২ হাজার ডলার (১৪ লাখ ৩০ হাজার টাকা) করে জরিমানা। মাতিয়াস ভিনা, সেবাস্তিয়ান ক্যাসেরেস, ব্রায়ান রদ্রিগেজ, এমিলিয়ানো মার্তিনেজ, সান্তিয়াগো মেলে, ফাকুন্দো পেলিস্ত্রি—এই ছয় ফুটবলারকে ৫০০০ ডলার করে জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ৬ লাখ টাকা। তাঁদের অবশ্য নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
এ বছরের জুলাইয়ে নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া ও উরুগুয়ে।
ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকদের রোষানলে পড়েছিলেন উরুগুইয়ান খেলোয়াড়দের পরিবারের সদস্যরা। তাঁদের রক্ষা করতে গিয়ে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়ান উরুগুইয়ান ফুটবলাররা। হানাহানির ম্যাচটিতে উরুগুয়ে ১-০ গোলে হেরে গিয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতেই তৎক্ষণাৎ তদন্ত শুরু করে দেয় কনমেবল। তদন্তের ফল হিসেবে উরুগুয়ের ফুটবলারদের নিষেধাজ্ঞা ও জরিমানার শাস্তি দিয়েছে লাতিন আমেরিকার ফুটবল সংস্থা।
ফুটবলারদের পাশাপাশি উরুগুয়ে ফুটবল ফেডারেশনকেও শাস্তি দিয়েছে কনমেবল। ফেডারেশনকে ২০ হাজার ডলার (২৪ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। মার্সেলো গার্সিয়াকে কনমেবলের সব ধরনের প্রতিযোগিতা থেকে ছয় মাস নিষিদ্ধ করা হয়েছে। নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে গার্সিয়াকে বোতল ছুড়তে দেখা গিয়েছিল দর্শকদের উদ্দেশ্যে।

২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ মিঠুন। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর মতো কালাম সিদ্দিকী অ্যালেনও সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন।
৪ মিনিট আগে
লিগ ও ফেডারেশন কাপ দুটোতেই আবাহনী লিমিটেডের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। তবে লিগের দ্বিতীয় ম্যাচে এসে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল তারা। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। জোড়া গোল করেন অ্যান্থনি ওকাচি।
৪৪ মিনিট আগে
ভুলে যাওয়ার মতোই এশিয়াড ক্রিকেট শেষ করল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও প্রথমবারের মতো ক্রিকেটে তাদের প্রাপ্তির খাতা শূন্য। এমন বাজে একটি আসর শেষে খাবার নিয়ে অজুহাতও দাঁড় করালেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগেও বিশ্বকাপ খেলা ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়ান মিডফিল্ডারের নতুন ঠিকানা এখন আবাহনী। বিশ্বকাপ, লিওনেল মেসি এবং নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ
৪ ঘণ্টা আগে