
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতেই যাত্রা থেমে গেল ম্যানচেস্টার সিটির। দুই লেগেই রিয়ালের কাছে হেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি। এরপরও হতাশ না হয়ে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন পেপ গার্দিওলা। সামনের মৌসুমে দারুণ কিছু করার বার্তা দিলে রাখলেন ম্যানসিটির প্রধান কোচ।
প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে ৩-০ গোলে হেরেছিল ম্যানসিটি। কোয়ার্টার ফাইনালে যেতে তাই ৪-০ গোলের কঠিন সমীকরণ মেলাতে হতো তাদের। এই সমীকরণ তো মেলাতেই পারেনি—উল্টো ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে হেরে গেছে স্বাগতিকেরা। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় পরের পর্বের টিকিট কেটেছে মাদ্রিদের প্রতিনিধিরা। এ নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবারের মতো চ্যাম্পিয়নস লিগ থেকে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল।
নিজেদের মাঠে শুরুতেই দশজনের দলে পরিণত হয় ম্যানসিটি। ম্যাচের ২০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট লাইনে হাত দিয়ে ঠেকিয়ে লাল কার্ড দেখেন বার্নার্দো সিলভা। স্পট কিক থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন ভিনিসিয়ুস। ৪১ মিনিটে আর্লিং হালান্ড এই গোলটার শোধ দেন। অতিরিক্ত সময়ে ভিনিসিয়ুস নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোল করলে সফরকারীদের জয় নিশ্চিত হয়।
ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘আমার খেলোয়াড়রা সব সময়ই লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে। ৩-০,৪-০ এবং ১০ জন নিয়ে ১১ জনের বিপক্ষে খেলা—এটা প্রায় অসম্ভব ছিল। তবুও আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, আমরা আবার ফিরব। আমরা শিখছি, দলে অনেক নতুন খেলোয়াড় আছে। তবে ১০ জন নিয়ে পুরো ম্যাচ খেলতে হওয়ায় আমরা আসল খেলাটা দেখাতে পারিনি। ৫-১ ব্যবধানে এগিয়ে পরের পর্বে উঠায় রিয়ালকে অভিনন্দন জানাই। তারা অসাধারণ দল, আপনি ভুল করলেই তারা শাস্তি দেয়।’
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর সিটির সামনে এখন নতুন চ্যালেঞ্জ। আগামী ২২ মার্চ কারাবাও কাপের ফাইনালে আর্সেনালের বিপক্ষে খেলবে তারা। এফএ কাপ কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ লিভারপুল। এ ছাড়া প্রিমিয়ার লিগেও লড়াই চালিয়ে যেতে হবে সিটিজেনদের।
গার্দিওলা স্বীকার করেন, ‘আমরা এখনো সম্পূর্ণ দল হয়ে উঠিনি। এটা বাস্তবতা। তবে আমাদের সামনে ফাইনাল আছে, এফএ কাপ আছে, লিগে লড়াই আছে। আমাদের ভালোভাবে মৌসুম শেষ করতে হবে এবং আগামী মৌসুমের জন্য প্রস্তুতি নিতে হবে।’

আফগানিস্তানের কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ জন নিহত হওয়ার খবর শোনা গেছে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। হামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফার। এই ঘটনায় পাকিস্তানকে হুমকি দিয়ে কাছের বন্ধু ভারতকে পাশে চান আফগান স্পিনার
১ ঘণ্টা আগে
শেষ ষোলর দুই লেগেই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এবার বার্সেলোনা কী করে সেটাই দেখার পালা। কাতালানদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। সেন্ট জেমস পার্কে গিয়ে প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। দ্বিতীয় পর্বে আজ
২ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে ঈদের ছুটিতে গেছে বাংলাদেশ দল। ঈদের ছুটির পরই সাদা বলে মিরাজ-লিটনদের চ্যালেঞ্জ জানাতে নিউজিল্যান্ড আসবে ১৩ এপ্রিল। আন্তর্জাতিক ক্রিকেটে যখন লিটন-মিরাজদের টানা ব্যস্ততা, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘিরে নানা সংশয়। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ
৩ ঘণ্টা আগে
গত নভেম্বরে ২২ বছর পর ভারতকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ। একমাত্র গোলটি এসেছিল মোরসালিনের পা থেকে। বড় দলের বিপক্ষে গোল করতে মুখিয়ে থাকেন এই মিডফিল্ডার, ‘আমি সব সময় চেষ্টা করি দলের হয়ে খেলার জন্য। তো আমার প্রথম প্রাধান্য থাকবে যে দলকে আগে কীভাবে জেতানো যায়। এরপর যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব গোল
১৬ ঘণ্টা আগে