
পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগের শিরোপার দৌড়ে সিংহাসন আরও সুসংহত করল বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ তারা জয় পেয়েছে ২-১ গোলে। ফলে টেবিলের দুইয়ে থাকা আবাহনী লিমিটেডের সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকল ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে কিংসকে চেপে ধরে মোহামেডান। ১৮ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন সৌরভ দেওয়ান। তবে ২৮ মিনিটে উজবেক মিডফিল্ডার মুজাফ্ফর মুজাফ্ফরভের চমৎকার গোলে লিড নেয় সাদা-কালোরা। দুরূহ কোণ থেকে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান তিনি।
বিরতির ঠিক আগে সমতায় ফেরে কিংস। যোগ করা সময়ে রাকিব হোসেনের কাটব্যাক থেকে নিখুঁত প্লেসিংয়ে গোল করেন ফয়সাল আহমেদ ফাহিম। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দুই দলই। ৬৮ মিনিটে ফাহিমের ক্রস থেকে ডান পায়ের শটে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেস। লিগে এটি তাঁর ১৫তম গোল।
এই জয়ের পর ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। ভারপ্রাপ্ত কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর অধীনে প্রথম হারের স্বাদ পাওয়া মোহামেডান ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে।

৩০ বছরের খেলোয়াড়ি জীবন। সেই জীবনের ইতি টানতে যাচ্ছেন মামুনুল ইসলাম। বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামীকাল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ফর্টিস এফসির হয়ে শেষবারের মতো পেশাদার ফুটবলে মাঠে নামবেন তিনি।
৭ মিনিট আগে
ভিএআরের যুগে, রেফারির সিদ্ধান্ত বদলের ঘটনা অহরহ। তবে সেটা ভিডিও দেখে করা হয়। বাংলাদেশ ফুটবল লিগ অবশ্য এখনো ভিএআরের মুখ দেখেনি। তবে এভাবে সিদ্ধান্ত বদলের ঘটনা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি।
২ ঘণ্টা আগে
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন করার পর তামিম ইকবাল হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। আজ সংবাদ সম্মেলনে তামিম আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা। তামিমের দাবি, বোর্ডে তাঁর নিজস্ব কোনো লোক নেই এবং ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে
২ ঘণ্টা আগে
দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে কদিন আগেই শাম্মি সিলভার নেতৃত্বাধীন পুরো বোর্ড সরকারের আহ্বানে সাড়া দিয়ে পদত্যাগ করেছিল। এবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) পরিচালনার জন্য দেশটির সরকার গঠন করেছে ‘ট্রান্সফরমেশন কমিটি’।
২ ঘণ্টা আগে