বিশ্বকাপ বাছাইপর্বের আগের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্রয়ের পর প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। দলের হয়ে গোল ৪টি করেছেন রাফিনহা, ফিলিপ কৌতিনহো, এন্টনি ও রদ্রিগো গুয়েস। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে নেইমারবিহীন ব্রাজিল।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত ব্রাজিল, কিন্তু প্রথম মিনিটেই রাফিনহার গোল বাতিল হয়ে যায় ভিএআরের সিদ্ধান্তে। তবে ২৮ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন সেই রাফিনহাই। মারকুইনাইসের বাড়ানো বলে প্যারাগুয়ের বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন। বাঁ দিকে ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি গোলরক্ষক এন্তনি সিলভা। বিরতির পর ম্যাচের ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৌতিনহো।
শেষ দিকে প্যারাগুয়েকে আরও চেপে ধরে ব্রাজিল। শেষ ৫ মিনিটে আরও দুবার প্যারাগুয়ের জালে বল জড়ায় ব্রাজিল। ৮৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন ভিনিসিয়ুসের বদলি নামা এন্তনি। এভারটন রিভেইরার বাড়ানো বল বক্সের কোনাকুনি থেকে জালে জড়ান এন্তনি। এর দুই মিনিট পর খেলার শেষ মুহূর্তে গোলের হালি পূর্ণ করেন রদ্রিগো।
সব মিলিয়ে ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও শক্ত করল ব্রাজিল। অন্যদিকে ১৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন প্রায় শেষ প্যারাগুয়ের। ভোরে অন্য ম্যাচে জয় পেয়েছে উরুগুয়ে। ভেনেজুয়েলার জালে এক হালি গোল দিয়ে বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রেখেছে লুইস সুয়ারেজরা। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে আছে উরুগুয়ে।

দীর্ঘ ৪০ বছর পর ফুটবলের এই মহোৎসবে ফিরে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় ইরাক। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের যাত্রাটা অবশ্য বেশ কঠিন হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে শক্তিশালী নরওয়ের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের পরীক্ষা দিতে হবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্সের বিপক
৪ ঘণ্টা আগে
রেফারির শেষ বাঁশি বাজতেই জওহরলাল নেহরু স্টেডিয়াম ফেটে পড়ে স্বাগতিক দর্শকদের ষষ্ঠ শিরোপা উল্লাসে। আর হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগে
তহুরা খাতুনের পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ এক নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্য ভেদ করে বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান সেই ঋতুপর্ণা চাকমা। এই গোলের পরম স্বস্তি নিয়েই এখন দ্বিতীয়ার্ধের স্নায়ুক্ষয়ী লড়াইয়ের অপেক্ষায় আছে সাফে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখা বাংলাদেশ।
৬ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে রান পাহাড় গড়ে গতকালই জয়ের ভীত তৈরি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিজার্ভ ডেতে এসে শেষ হাসি হেসেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪৭ রানের জয় তুলে নিয়েছে মোহামেডান।
৭ ঘণ্টা আগে