
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বসেরার মুকুট পরেছে স্পেন। অতিরিক্ত সময়ের সেই রুদ্ধশ্বাস জয়ে কেবল সোনালি ট্রফিই উঁচিয়ে ধরেনি লুইস দে লা ফুয়েন্তের দল, ভেঙে দিয়েছে আন্তর্জাতিক ফুটবলে ইতালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ডও। টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বজয়ের এই অবিস্মরণীয় কীর্তির পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেনের অধিনায়ক রদ্রি।
বিশ্বকাপ এবারই প্রথম হয়েছে ৪৮ দলের। তারকাদের আলোচনার ভিড়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে দল হিসেবে খেলা স্পেন। পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রেখে রদ্রি হয়েছেন টুর্নামেন্ট সেরা। ট্রফি ও বিশ্বরেকর্ড—দুটিই নিজেদের করে নেওয়ার পর রদ্রি বলেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই, এই দলটি অসাধারণ এবং আমরা বিশ্বচ্যাম্পিয়ন, এটি মুখে বলতেও অবিশ্বাস্য লাগছে। এটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কঠিন টুর্নামেন্ট, তাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় রয়েছে, আমরা সব রেকর্ড ভেঙেছি...।
পুরো ম্যাচে আর্জেন্টিনা তেমন কোনো বড় সুযোগই তৈরি করতে পারেনি। লিওনেল মেসির দলকে বোতলবন্দী করে রাখার সেই নিখুঁত ও সাহসী ফুটবল খেলার রহস্য নিয়ে বলতে গিয়ে স্প্যানিশ মাঝমাঠের এই চালিকাশক্তি বলেন, ‘এটাই এই দলের গোপন রহস্য, আমাদের সামনে কে আছে তা কোনো বিষয় নয়, আমরা তোমাদের ওপর চড়াও হবই। জীবনে সাহসী হতে হয় এবং জীবন তার পুরস্কার দেয়।’
গত এক বছরে এসিএল চোটের কারণে ক্যারিয়ারের কঠিনতম সময় পার করেছেন এই ব্যালন ডি’অরজয়ী তারকা। আকাশছোঁয়া সাফল্য থেকে চোটের কারণে একেবারে মাটি নেমে যাওয়া এবং সেখান থেকে কঠোর পরিশ্রমে আবারও বিশ্বজয়ের মঞ্চে ফেরার এক অনন্য গল্প শুনিয়েছেন তিনি। লোকে তাঁকে যেভাবে দেখে, সে প্রসঙ্গে রদ্রি যোগ করেন, ‘তারা যেন দেখতে পায় যে একজন খেলোয়াড় যে আকাশ স্পর্শ করে আবার একেবারে নিচে নেমে যায়, কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবন শেষ পর্যন্ত তার মূল্য ফিরিয়ে দেয়। আমি প্রতিকূলতা জয়ের একটি উদাহরণ। এমন অনেক মানুষ আছেন যারা আমাকে চেনেন না, কিন্তু আমি স্পেনের মানুষের সমর্থন ও ভালোবাসা অনুভব করেছি।’

শিরোপা ধরে রাখতে না পারার দুঃখে কাতর আর্জেন্টিনা ফুটবল দল। নিউজার্সিতে গতকাল বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর পেয়েছে আরেক ধাক্কা। ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান হাতছাড়া হয়ে গেছে লিওনেল স্কালোনির দলের। তাঁদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল পেয়েছে সুসংবাদ।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল শেষ হওয়ার পরও আলোচনা যেন থামছে না। ১-০ গোলে জিতে স্পেন এরই মধ্যে দেশে ফিরেছে। তবে যে ফাইনাল ঘিরে মারামারি-হাতাহাতি হয়েছে, তা নিয়ে কথাবার্তা কি এত সহজে থামে! লিওনেল স্কালোনির দলের বিরুদ্ধে এবার তদন্ত করতে যাচ্ছে ফিফা।
৩ ঘণ্টা আগে
ফাইনালের আগের দিন শনিবার তুমুল বজ্রসহ বৃষ্টি নিউইয়র্ক-নিউজার্সিতে। বর্ষণমুখর দুপুরে নিউজার্সির মিডিয়া সেন্টারে এল আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বে ফিফার টেকনিক্যাল স্টাডি কমিটি (টিএসজি)। এক ঘণ্টার আয়োজনের ৪০ মিনিটে ইয়ুর্গেন ক্লিন্সমান-পাবলো জাবালেতাদের মতো ফুটবল পণ্ডিতরা ২০২৬ বিশ্বকাপের টেকনিক্যাল দিকগুলো
৩ ঘণ্টা আগে
নিউজার্সিতে গতকাল আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দিয়ে শেষ হলো ৩৯ দিনের বিশ্বকাপ। চ্যাম্পিয়ন স্পেন এরই মধ্যে দেশে ফিরেছে। তাদের এখন রাজকীয়ভাবে বরণ করাই বাকি। আর্জেন্টিনা দলও দেশে ফিরছে। তবে সবাই একসঙ্গে দেশে ফিরতে পারছেন না।
৪ ঘণ্টা আগে