
বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের বিদায়ের পর টুর্নামেন্টে নিজেদের পছন্দের দল বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছে, তাঁদের চাওয়া এবারের বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড।
ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি নিজেদের ২৫০তম জন্মদিনে বিশ্বকাপ জিততে না পারে, তাহলে ইংল্যান্ডের আমেরিকায় এসে আমাদের এই উদযাপনের সময়ে শিরোপা জেতাটা দারুণ একটি গল্প হতে পারে।’
ইংল্যান্ড ছাড়া বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়া বাকি তিন দল হলো আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন। কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় থমাস টুখেলের দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
সেমিফাইনালে পা রাখা চার দলের মধ্যে ইংল্যান্ডকে এগিয়ে রাখলেন জুলিয়ানি। তাঁর বিশ্বাস, উত্তর আমেরিকা বিশ্বকাপে দারুণ কিছুই করবে হ্যারি কেইনের দল, ‘ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষা চলছে। তারা যদি এবার টুর্নামেন্ট জেতে, তাহলে সেটি হবে অসাধারণ এক জয়। আমি অবশ্যই মনে করি, ইংল্যান্ড শেষ পর্যন্ত যেতে পারে। এখন টিকে থাকা দলগুলোর মধ্যে তারা অন্যতম সেরা।’
ইংল্যান্ডের শিরোপা জয়ের সম্ভাবনায় কেনের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ মনে করছেন জুলিয়ানি। তাঁর মতে, চ্যাম্পিয়ন হতে হলে বড় অবদান রাখতে হবে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকারকে। জুলিয়ানি বলেন, ‘হ্যারি কেন ইংল্যান্ড দলের প্রধান গোলস্কোরার। তারা যদি টুর্নামেন্ট জেতে, তাহলে সে হবে এর অন্যতম প্রধান কারণ। সে দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। হ্যারি কেন ও জুড বেলিংহাম দুজনই অসাধারণ অ্যাথলেট।’
বিশ্বকাপের বাকি পথটুকুতে ইংল্যান্ডকে আত্মবিশ্বাসী থাকার পরামর্শ জুলিয়ানির, ‘ইংল্যান্ডকে আমার কাছে অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি দল মনে হচ্ছে। তাদের আত্মবিশ্বাসী হতে হবে এবং কোচকে খেলোয়াড়দের বোঝাতে হবে যে, তাদের এই টুর্নামেন্ট জেতার সামর্থ্য রয়েছে।’

আর্জেন্টিনা বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর রেফারিং নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। ইংলিশ সমর্থকদের একটি অংশ সামাজিক মাধ্যমে অভিযোগ তুলেছেন, বিশ্বকাপে বাড়তি সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা।
৩৩ মিনিট আগে
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে চিরচেনা আকাশি-সাদা জার্সিতে নয়, লিওনেল স্কালোনির দল খেলবে নীল-কালো অ্যাওয়ে জার্সিতে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দুটি স্মরণীয় জয়েও এই অ্যাওয়ে জার্সি পরেছিল আর্জেন্টিনা।
২ ঘণ্টা আগে
প্রায় চার বছর পর বাংলাদেশ দলে ফিরেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মোসাদ্দেক হোসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে অলরাউন্ড পারফরম্যান্স করে জিতেছেন সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এবার জুন মাসের আইসিসির সেরা খেলোয়াড় হওয়ার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন তিনি।
৩ ঘণ্টা আগে
আর্জেন্টিনা কি রেফারিংয়ে বিশেষ সুবিধা পাচ্ছে? বিষয়টি নিয়ে এবারের বিশ্বকাপের বিতর্কের শেষ নেই। বিশেষ করে শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে কয়েকটি সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে বিষয়ট নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে পরিসংখ্যান বলছে, বাস্তব চিত্রটি কিছুটা ভিন
৪ ঘণ্টা আগে