
চার বছরেরও বেশি সময় আগে ডিয়েগো ম্যারাডোনা চলে গেছেন না ফেরার দেশে। তবে আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর পর থেকেই পরিবারের সদস্যেরা মনে করছেন, স্বাভাবিকভাবে হয়নি তাঁর মৃত্যু। ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগ আনা হয়েছে।
আর্জেন্টিনার রাজধানী শহর বুয়েনস এইরেসের সান ইসিদরো আদালতে ১১ মার্চ ম্যারাডোনার মৃত্যু নিয়ে বিচারকাজ শুরু হয়। আদালতে গতকাল চার পুলিশ কর্মকর্তা দাখিল করেছেন প্রমাণাদি। সেই চার পুলিশ কর্মকর্তার মধ্যে একজন লুকাস ফারিয়াস দিয়েছেন বিস্ময়কর তথ্য। আদালতে ফারিয়াস বলেন,‘সেই কক্ষে কোনো চিকিৎসার সরঞ্জাম দেখিনি। ঘরোয়া হাসপাতালের অংশ হওয়া উচিত এমন কোনো সিরাম আমি দেখিনি। ইনজেকশনের মাধ্যমে শিরায় ওষুধ দেওয়া হয়েছে। ডিয়েগো ম্যারাডোনার যে বিষয়টি সবার আগে নজর কেড়েছে সেটা হলো, তার মুখের অবস্থান এবং তলপেট। বিস্ফোরণ হওয়ার মতোই ফোলা মনে হচ্ছিল তলপেটটা। সেভাবে ম্যারাডোনাকে দেখে চমকে গিয়েছিলাম।’
ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত আটজনের মধ্যে সাতজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে আছেন এক নিউরোসার্জন, এক মনোরোগবিদ, এক মনোবিজ্ঞানী, এক মেডিকেল কো-অর্ডিনেটর, এক নার্স কো-অর্ডিনেটর, এক চিকিৎসক এবং রাতের বেলার এক নার্স। দিনের বেলায় ম্যারাডোনাকে যে নার্স দেখাশোনা করতেন, তাঁর বিচার আলাদাভাবে হবে। যন্ত্রণাকাতর সময়ে ম্যারাডোনাকে ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল বলে কৌঁসুলিদের অভিযোগ। দোষী সাব্যস্ত হলে ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে অভিযুক্তদের। জুলাই পর্যন্ত এই মামলা চলতে পারে।

হৃদ্যন্ত্রের সমস্যা ও ফুসফুসে তরল জমা হওয়ার কারণে ২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান ম্যারাডোনা। মৃত্যুর ঠিক কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর। বুয়েনস এইরেসের এক অভিজাত এলাকায় ভাড়া বাড়িতে জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন তিনি। মৃত্যুর সময় আর্জেন্টাইন কিংবদন্তির বয়স হয়েছিল ৬০ বছর। ১৯৮৬ বিশ্বকাপে তাঁর নেতৃত্বে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। মেক্সিকোয় অনুষ্ঠিত সেই বিশ্বকাপেই ‘হ্যান্ড অব গড’, ‘গোল অব দ্য সেঞ্চুরি’ এই দুই ঘটনা ঘটিয়েছিলেন ম্যারাডোনা।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে