
বিশ্বকাপে খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছেন জাপানি সমর্থকেরা। তবে সেই প্রশংসার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি পোস্ট, যেখানে জাপানি পুরুষদের ঘরের কাজেও সমান দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ফিফা সম্প্রতি জাপানের সমর্থকদের স্টেডিয়াম পরিষ্কারের প্রশংসা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ‘সামুরাই ব্লু’ সমর্থকেরা ম্যাচ শেষে গ্যালারির আবর্জনা কুড়িয়ে পরিষ্কার করছেন। তবে এর মধ্যেই এক্সে (সাবেক টুইটার) করা একটি পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রায় ১৯ লাখ বার দেখা ওই পোস্টে বলা হয়, ‘ঘরের কাজে সময় দেওয়ার ক্ষেত্রে জাপানি পুরুষেরা বিশ্বের সবচেয়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মধ্যে অন্যতম। স্টেডিয়ামে নয়, ঘরেও একটু পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করুন।’
ভাইরাল পোস্টটি নিয়ে মতভেদও দেখা গেছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘যেসব স্বামী ঘরের কোনো কাজ করেন না, তাঁদের বাড়িতেও সামুরাই জাপানের জার্সি পরিয়ে রাখা উচিত।’ তবে অন্য একজনের মতে, ‘সব জাপানি পুরুষকে একইভাবে বিচার করা ঠিক নয়।’
এক্সে দেওয়া পোস্টটির সঙ্গে থাকা ব্যঙ্গচিত্রে দেখা যায়, স্টেডিয়ামে গর্বের সঙ্গে আবর্জনা পরিষ্কার করা এক সমর্থক বাড়িতে ফিরে সোফায় আরাম করছেন। পাশে কাপড়ের স্তূপ পড়ে আছে আর তাঁর স্ত্রী বা মা বাসন ধোয়ার কাজে ব্যস্ত। স্টেডিয়াম পরিষ্কারের সংস্কৃতি জাপানের সামাজিক মূল্যবোধের প্রতীক হিসেবে প্রশংসিত হলেও ভাইরাল এই বিতর্ক দেশটিতে ঘরের কাজে নারী-পুরুষের অসম অংশগ্রহণের বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে।
জাপানের মন্ত্রিপরিষদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ওইসিডি উপাত্তে দেখা গেছে, কেনাকাটা, ঘরের কাজ ও পরিচর্যার মতো অবৈতনিক কাজে নারীরা পুরুষদের তুলনায় সাড়ে পাঁচ গুণ বেশি সময় ব্যয় করেন। এই ব্যবধান যুক্তরাজ্য, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের তুলনায়ও অনেক বেশি। যুক্তরাজ্য, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে নারীরা পুরুষদের চেয়ে ১ দশমিক ৮, ১ দশমিক ৭ ও ১ দশমিক ৬ গুণ বেশি সময় অবৈতনিক কাজ করেন।
স্টেডিয়াম পরিষ্কারের সংস্কৃতি জাপানের সামাজিক মূল্যবোধের প্রতীক হিসেবে প্রশংসিত হলেও, ভাইরাল এই বিতর্ক দেশটিতে ঘরের কাজে নারী-পুরুষের অসম অংশগ্রহণের বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে দর্শকমুখর পরিবেশে জয়ের সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে ভক্ত-সমর্থকদের। ৭ রানে হেরে আগেভাগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সিরিজ হারিয়ে স্বাগতিকেরা পেল আরেক দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
দেখতে দেখতে ফুটবল বিশ্বকাপের আট দিন পেরিয়ে গেছে। হয়ে গেছে ২৭ ম্যাচ। এরই মধ্যে প্রথম দল হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করেছে মেক্সিকো। তবে ভক্ত-সমর্থকদের মনে একটা প্রশ্ন এখনো ঘুরছে, নকআউট পর্বের ৩২ দল কীভাবে চূড়ান্ত হবে।
২ ঘণ্টা আগে
রীতিমতো দাপট দেখিয়ে খেলছিল বাংলাদেশ ক্রিকেট দল। টানা চারটি ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি টেস্ট সিরিজও জিতেছিল তারা। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরই ছন্দ হারায় বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডের পর প্রথম দুই টি-টোয়েন্টি—এ বছর এই প্রথম টানা তিন ম্যাচ হারল তাওহীদ হৃদয়-সাইফ হাসান-প
৪ ঘণ্টা আগে
জয়ের দারুণ সম্ভাবনা ছিল বাংলাদেশের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে দর্শকভর্তি গ্যালারি অপেক্ষায় ছিল জয়ের উৎসব করার। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যে তাওহীদ হৃদয়-তানজিদ হাসান তামিমদের জয় ক্রীড়াপ্রেমীদের আনন্দ বাড়িয়ে দিত বহুগুণ। কিন্তু শেষের
৫ ঘণ্টা আগে