মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে গতকাল ব্রাজিলের ‘নতুন শুরু’ হয়েছে ভুলে যাওয়ার মতোই। তাঞ্জিয়ারে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। প্রীতি ম্যাচে হারের দায় রেফারিকে দিচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মরক্কো-ব্রাজিল প্রীতি ম্যাচ হলেও খেলোয়াড়েরা বেপরোয়া হয়ে উঠেছিলেন। দুই দলের খেলোয়াড়দের বাগবিতণ্ডায় জড়াতে দেখা গেছে। খেলা থামাতে বারবার রেফারিকে এগিয়ে আসতে হয়েছে। রেফারির সঙ্গেও তর্কে জড়িয়েছেন ফুটবলাররা। রেফারি ম্যাচের গতি নষ্ট করেছেন বলে দাবি ব্রাজিলের ফুটবলারদের। ম্যাচ হারের দায় রেফারির ওপর চাপিয়ে ব্রাজিল অধিনায়ক কাসেমিরো বলেন, ‘ব্রাজিল কখনো এ বিষয়ে (রেফারি) অভিযোগ করে না। তার পরও সবার প্রতি সম্মান রেখেই বলছি যে সবচেয়ে বড় সমস্যা ছিল রেফারি।’
কাসেমিরোর সঙ্গে সহমত পোষণ করেছেন রদ্রিগো। রদ্রিগো বলেন, ‘রেফারিং খুব বাজে হয়েছিল। ম্যাচের গতি নষ্ট করেছে রেফারি। আমি কোনো অজুহাত দিচ্ছি না।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপের তিন মাস পর খেলতে নেমে মরক্কোর বিপক্ষে হারল সেলেসাওরা। যা মরক্কোর ফুটবল ইতিহাসে ব্রাজিলের বিপক্ষে প্রথম জয়।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে