দলবদলের পুরোটা সময়জুড়ে গুঞ্জনের কেন্দ্রে ক্রিস্টিয়ানো রোনালদো। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার ইচ্ছে পোষণের পর থেকে নিয়মিত সংবাদের শিরোনাম হয়েছেন পর্তুগিজ মহাতারকা। তবে রোনালদোর দাবি, তাঁকে নিয়ে যত সংবাদ হয়েছে তার প্রায় ৯৫ শতাংশই মিথ্যা। আর সত্যটা দ্রুতই জানাবেন তিনি।
রোনালদো শুরু থেকে ক্লাব ছাড়ার ব্যাপারে অনড় অবস্থানে থাকলেও, কদিন আগেও ম্যান ইউনাইটেড বস এরিক টেন হাগ দাবি করেছিলেন, রোনালদো বিক্রির জন্য নয়, তাঁকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। তবে এই পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। রোনালদোকে ছাড়া প্রাক মৌসুম প্রস্তুতিতে সাফল্য পাওয়া ম্যান ইউনাইটেড প্রিমিয়ার লিগে শুরু থেকেই ব্যর্থতার বৃত্তে বন্দী।
পরপর দুই ম্যাচ হারের দায় এসে পড়েছে রোনালদোর ওপরও। এক খবরে সম্প্রতি বিবিসি বলেছে, রোনালদোকে এখন আর রাখতে চায় না ম্যান ইউনাইটেড। এ পরিস্থিতিতে শেষ পর্যন্ত মুখ খুলেছেন রোনালদো নিজেই। বলেছেন, সত্য নিয়ে ক’দিন পরেই হাজির হচ্ছেন তিনি।
দলবদল নিয়ে এত দিন সরাসরি কিছু না বলা রোনালদো এবার মুখ খুলেছেন এক ভক্তের পোস্টে কমেন্ট করতে গিয়ে। সেই পোস্টটিতে রোনালদোর আতলেতিকো মাদ্রিদে যাওয়ার কথা বলা হচ্ছিল। রোনালদোকে নিতে রোনালদো সেই পোস্টের নিচের মন্তব্য করতে গিয়ে লিখেছেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে তারা যখন সাক্ষাৎকার নেবে তখন সত্যটা জানতে পারবে। সংবাদমাধ্যমগুলো মিথ্যা কথা বলছে।’
তাঁকে নিয়ে করা সংবাদগুলো মিথ্যা দাবি করে রোনালদো আরও বলেছেন, ‘আমার একটি নোটবুক আছে। যেখানে আমাকে নিয়ে করা ১০০টি সংবাদের কথা আছে। যার মাঝে কেবল ৫টি সত্য।’

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
১ ঘণ্টা আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে