মাঠের বাইরে সময়টা ভালোই যাচ্ছে না জুভেন্টাসের। নানা রকম ঘটনায় সমালোচিত হচ্ছে তারা। ইতালির এই ক্লাব এবার পুরোনো এক ঘটনা থেকে সরে আসতে চাইছে।
২০২১-এর এপ্রিলে ইউরোপের ১২ ক্লাব মিলে ইউরোপিয়ান সুপার লিগ (ইএসএল) আয়োজন করতে চেয়েছিল। ক্লাবগুলো হলো: ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, টটেনহাম, আর্সেনাল, চেলসি, এসি মিলান, ইন্টার মিলান, জুভেন্টাস, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসিএল) আদলে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বিষয়টি নিয়ে হয় প্রচুর সমালোচনা, যার ফলে খুব দ্রুতই তা ভেস্তে যায়। বার্সা, রিয়াল, জুভেন্টাস—এই তিন ক্লাব ছাড়া বাকিরা নিজেদের এই প্রজেক্ট থেকে সরিয়ে নেয়।
বাকি ৯ ক্লাবের মতো জুভেন্টাসও এবার সরে আসতে চাইছে। এক বিবৃতিতে গতকাল ক্লাবটি বলেছে, ‘সুপার লিগ প্রজেক্টের চুক্তির ব্যাপারে অনেক অসংগতি পাওয়া গেছে। অনেক আলাপ-আলোচনা করে সুপার লিগ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেই প্রক্রিয়াও আমরা শুরু করেছি। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা অনুমতি দিলেই সুপার লিগ থেকে আমাদের বেরিয়ে যাওয়া সহজ হবে।’
সুপার লিগ আয়োজনের চেষ্টা যাঁরা করেছিলেন, তাঁদের একজন জুভেন্টাসের সাবেক সভাপতি আন্দ্রেয়া আগনেল্লি। আর্থিক কেলেঙ্কারিতে আগে তো দুই বছর নিষিদ্ধ হয়েছিলেনই, তার ওপর গত সোমবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) পক্ষ থেকে আরও ১৬ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাঁকে। একই সঙ্গে ৬০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় তা ৭১ লাখ ৪৬ হাজার টাকা। একই সঙ্গে জুভেন্টাসের সিরি ‘আ’ থেকে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল। ২০২২-২৩ মৌসুমের সিরি ‘আ’তে ৬২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল জুভেন্টাস। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন শেষ হয়ে যায় তুরিনের বুড়িদের।

ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
১ সেকেন্ড আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে