
এক বছরের মধ্যেই হামজা চৌধুরী হয়ে উঠেছেন বাংলাদেশ ফুটবল দলের প্রাণভোমরা। গোলের পাশাপাশি অ্যাসিস্টও করছেন। ঢাকার জাতীয় স্টেডিয়াম তো বটেই, এমনকি বিদেশের কোনো ভেন্যুতে খেলা হলে গ্যালারি ‘হামজা, হামজা’ স্লোগানে মুখর হয়ে ওঠে। যশোরে আজ নিজের দ্বিতীয় অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অ্যাডাম আব্বাস। ইংল্যান্ড প্রবাসী ফুটবলার বলেন, ‘হামজা। হ্যাঁ, হামজা-ই আমার প্রিয় খেলোয়াড়। সে খুব ভালো একজন ফুটবলার।’
অ্যাডাম আব্বাস এখন বাংলাদেশের জার্সিতে খেলতে উন্মুখ হয়ে আছেন। যশোরে আজ এই ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার বলেন, ‘আমি এই ভালোবাসার কদর করি। আমি জানি বাংলাদেশী ভক্তদের কাছ থেকে অনেক ভালোবাসা পাওয়া যায়। তারা সত্যিই দারুণ এক সমর্থক গোষ্ঠী। আমি এখানে এসে ফুটবল খেলতে উন্মুখ হয়ে আছি। আমি এটাই করতে ভালোবাসি। ফুটবল খেলতে পছন্দ করি। এটাই মূল বিষয়। বাংলাদেশের হয়ে খেলা এবং বাংলাদেশের জন্য নির্বাচিত হওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। অবশ্যই এটি আমার মায়ের দেশ। পরিবারের সবাই খুব গর্বিত।’
অনুশীলনে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন আব্বাস, ‘আজ আমার প্রথম সেশন ছিল এবং এটি খুব ভালো কেটেছে। অনুশীলনের জন্য সব আয়োজন দারুণভাবে করা ছিল। জেরার্ড চমৎকার কিছু ড্রিল করিয়েছেন। অন্যান্য কোচেরা সহায়তা করেছেন এবং খেলোয়াড়দের মাঝেও দারুণ আমেজ ছিল। জেরার্ডের একটা কথা আছে। প্রতিপক্ষের চেয়ে বেশি দৌড়াও, বেশি পরিশ্রম করো, ভালো খেলো, বেশি গোল করো এবং ভালো ডিফেন্স করো। সব পরিস্থিতিতে প্রতিপক্ষের চেয়ে শ্রেষ্ঠত্ব বজায় রাখার চেষ্টা করাই আমাদের লক্ষ্য। সব ম্যাচ হয়তো আমরা জিতব না। কিন্তু আসল বিষয় হলো আমরা সবাই ঐক্যবদ্ধ এবং একে অপরের পাশে আছি।’
৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর উজবেকিস্তানে হবে অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারত। সফলতায় চোখ রেখে আব্বাস বলেন, ‘আমার লক্ষ্য হলো বাংলাদেশের হয়ে যত বড় মঞ্চে সম্ভব খেলা এবং দল হিসেবে সর্বোচ্চ সফলতা অর্জন করা। ইনশা আল্লাহ, আগামী বছরগুলোতে আমরা অনেক সফলতা পাব। এখানে জাতীয় দল ও বয়সভিত্তিক দল মিলিয়ে অনেক ভালো তরুণ খেলোয়াড় উঠে আসছে। আমরা যদি একতাবদ্ধ থাকি, কঠোর পরিশ্রম চালিয়ে যাই এবং একে অপরকে সমর্থন করি, তবে ছোটখাটো যেকোনো ধাক্কা সামলে আমরা সামনে এগিয়ে যেতে পারব। সঠিক মানসিকতা ও সমর্থন থাকলে আমরা অনেক দূর যেতে পারব।’

বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১৬ মিনিট আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
২১ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
৩২ মিনিট আগে
৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে