ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে বিপাকে চেলসির মালিক রোমান আব্রামোভিচ। রাশিয়ার হামলার পরপরই ক্লাবের মালিকানা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন এই রুশ ধনকুবের।
তবে এখনো ক্লাবের জন্য উপযুক্ত মালিক পাওয়া যায়নি। এবার স্কাই স্পোর্টসের এক খবর বলছে, ইংলিশ পরাশক্তি চেলসি কিনতে চান টেনিস মহাতারকা সেরেনা উইলিয়ামস। তবে সেরেনা একা নন, তাঁর সঙ্গে চেলসি কেনার দৌড়ে যোগ দিয়েছেন ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনও।
জানা গেছে, ব্রিটিশ ব্যবসায়ী স্যার মার্টিন ব্রাউটনের সঙ্গে কনসোর্টিয়াম গঠন করেছেন সেরেনা ও হ্যামিল্টন। স্কাই নিউজ বলছে, এ দুজনের প্রত্যেকে ১ কোটি পাউন্ড করে বিনিয়োগ করবেন।
এই মুহূর্তে চেলসি কেনার দৌড়ে যে তিনটি কোম্পানি আছে, তাদের একটি হচ্ছে ব্রাউটনের গ্রুপ। এ ছাড়া অন্যদের মধ্যে এলএ ডজার্সের মালিক টড বোয়েহলি এবং বোস্টন সেল্টিকসের প্রধান স্টেফান পাগলিউকাও ইউরোপীয় চ্যাম্পিয়নদের কেনার দৌড়ে আছেন। তবে দুই ক্রীড়া তারকাকে বোর্ডে এনে নিজেদের অবস্থানটা আরও শক্তিশালী করলেন ব্রাউটন।
সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন হ্যামিল্টন চেলসি কিনতে আগ্রহী হলেও তিনি মূলত আর্সেনালের ভক্ত। হ্যামিল্টনের সম্পত্তির পরিমাণ ২২৪ মিলিয়ন পাউন্ড। আর টেনিস তারকা সেরেনার সম্পদের পরিমাণ প্রায় ১৬৮ মিলিয়ন পাউন্ড। এই দুজনের আগমনে এখন নতুন চমক আসল চেলসি কেনার দৌড়েও।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর দ্বৈরথ ছিল ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত অধ্যায়। সেই লড়াইয়ের সময়কার অনেক ঘটনা এবার সামনে আনছেন ফ্রান্স ফুটবলের সাবেক পরিচালক পাসকাল ফেরে। রোনালদোর সঙ্গে নিজের পুরোনো বিরোধের কথাও জানিয়েছেন তিনি।
৩৭ মিনিট আগে
প্রথমবারের মতো আসিয়ান কাপ খেলতে গিয়ে বাংলাদেশের টুর্নামেন্টটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ১৩ গোল হজমের বিপরীতে দিয়েছে কেবল ২ গোল। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর। শুধু বাংলাদেশই নয়, পিছিয়েছে ব্রাজিলও।
৩৭ মিনিট আগে
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
৩ ঘণ্টা আগে