চোট নিয়েই রোমেলু লুকাকুকে বিশ্বকাপের দলে রেখেছে বেলজিয়াম। দলে রাখলেও তাঁকে একাদশে পাওয়া নিয়ে রয়েছে সন্দেহ। সন্দেহর প্রথম প্রমাণ মিলেছে আজ। ফিট না হওয়ায় প্রথম দুই ম্যাচে তাঁকে পাবে না বেলজিয়াম। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখনো নিশ্চিত করেনি দলটি।
কাতারে গত শুক্রবার পৌঁছেছে বেলজিয়াম। বিশ্বকাপের দেশে পৌঁছে ইতিমধ্যে অনুশীলনও শুরু করেছে দলটি। তবে দলীয় অনুশীলনে যোগ দেননি দেশটির সেরা স্ট্রাইকার। হ্যামস্ট্রিংয়ের চোটে এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি। এ কারণেই কানাডা ও মরক্কোর ম্যাচে খেলতে পারবেন না এই ইন্টার মিলান তারকা। তবে গত বিশ্বকাপের রানার আপ ক্রোয়েশিয়ার বিপক্ষে তাঁকে খেলতে দেখা যেতে পারে।
গত ১৮ মাস ধরেই চোটের সঙ্গে লড়ছেন লুকাকু। এ জন্য তাঁর পারফরম্যান্সে পড়েছিল ভাটা। তাই চেলসি বাধ্য হয়েই তাঁকে ধারে পাঠিয়েছে ইন্টার মিলানে। এ মৌসুমে সিরি আ’র ক্লাবটির হয়েও খুব বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি। এত কিছুর পরেও তাঁকে বিশ্বকাপের দলে রেখেছেন রবার্তো মার্তিনেজ।
বেলজিয়ামের সর্বোচ্চ গোল স্কোরার লুকাকু। ১০২ ম্যাচ ৬৮ গোল করেছেন তিনি। আজ কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হলেও ২৪ নভেম্বর, কানাডার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে বেলজিয়াম।

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
২৮ মিনিট আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে