
২০১৮ সালের সেপ্টেম্বরে রিয়াল ভায়োদোলিদের মালিক হন ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদোর নাজারিও। কিনে নেন স্প্যানিশ ক্লাবটির ৫১ শতাংশ মালিকানা। তারপরও ভাগ্য ফেরেনি ভায়োদোলিদের। এ মৌসুমে তো লা লিগায় আরও বাজে অবস্থা তাদের। রয়েছে একেবারে তলানিতে। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৯।
গতরাতে লিগে নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে ভায়োদোলিদ। সেই হারের ২৪ ঘণ্টা না যেতেই ব্যর্থতায় দায়ে বরখাস্ত হয়েছেন ক্লাবটির কোচ পাওলো পেজ্জোলানো। শুধু তাতেই ক্ষান্ত হচ্ছেন না ভায়োদোলিদ সমর্থকেরা। এবার তারা ক্লাবটির মালিকানা থেকে সরাতে চায় রোনালদোকেও।
গত রাতে হারের পর ভায়োদোলিদ সমর্থকেরা প্রতিবাদও জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তির বিরুদ্ধে। কিছু সমর্থক হোসে জোরিলা স্টেডিয়ামে এসেছিলেন ‘রোনালদো বাড়ি যাও’ ব্যানার হাতে। ম্যাচটিতে প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর অনেক সমর্থক ক্ষোভে-কষ্টে মাঠ ছেড়েও চলে যান।
তিন মৌসুম পর লা লিগায় ফিরেছে ভায়োদোলিদ। তবে আবারও অবনমনের শঙ্কায় তারা। পেজ্জোলানোর অধীনে এ মৌসুমে জিতেছে মাত্র ২ ম্যাচ। ক্লাবটি তাঁকে ছাঁটাই করা নিয়ে বলেছে, ‘রিয়াল ভায়োদোলিদের সঙ্গে পাওলো পেজ্জোলানোর সম্পর্ক ছিন্ন হলো। এই উরুগুইয়ান কোচ পুসেলায় (ভায়োদোলিদের ডাকনাম) আর কোচিং করাবেন না।’
ভায়োদোলিদের হয়ে তিন মৌসুমে ৭০ ম্যাচ ডাগআউটে দাঁড়িয়েছেন পেজ্জোলানো। ২০২৩ সালের এপ্রিলে ক্লাবটির দায়িত্ব নেন তিনি। তাঁর অধীনে লা লিগায় ফেরে ভায়োদোলিদ।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩৯ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে