সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার লিগে অধিকাংশ সময়ই পয়েন্ট তালিকার শীর্ষে ছিল আর্সেনাল। কিন্তু দীর্ঘ ২০ বছরের শিরোপাখরা ঘোচানোর সুযোগ পেয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। মৌসুমের শেষ দিকে এসে দুর্দান্ত ছন্দটা ধরে রাখতে পারেননি মিকেল আর্তেতার শিষ্যরা।
নতুন মৌসুমে তাই এই ভুল করতে চায় না আর্সেনাল। দলের স্কোয়াড আরও শক্তিশালী করতে দুর্দান্ত সব খেলোয়াড় দলে ভেড়াচ্ছে গানাররা। সেই ধারাবাহিকতায় বুকায়ো সাকা-গ্যাব্রিয়েল জেসুসের আক্রমণভাগের সঙ্গী হিসেবে কাই হাভার্টজকে নিয়েছে ইংলিশ ক্লাবটি।
হাভার্টজের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে আর্সেনাল। ২০২৮ সাল পর্যন্ত গানারদের হয়ে খেলবেন জার্মান ফরোয়ার্ড। এ জন্য বাংলাদেশি মুদ্রায় ৮৯১ কোটি ৮৯ লাখ ৯৮ হাজার টাকা পাবেন ২৪ বছর বয়সী উদীয়মান তারকা। চেলসির হয়ে তিন মৌসুম খেলে ৯১ ম্যাচে ১৯ গোল করেছেন তিনি।
নতুন ক্লাবে যোগ দিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের ইচ্ছা প্রকাশ করেছেন হাভার্টজ। তিনি বলেছেন, ‘আমাকে সমর্থন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। একসঙ্গে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখছি।’
মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কখনোই জেতা হয়নি আর্সেনালের। এমনকি সর্বশেষ লিগ শিরোপা জেতারও ২০ বছর হয়ে গেছে। সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে জিতেছিল তারা। আগামী মৌসুমে শিরোপার অপেক্ষা ঘোচাতে রেকর্ড গড়ে ডেকলান রাইসকে নেওয়ারও চেষ্টা করছে দলটি। জানা গেছে, রেকর্ড ১০৫ মিলিয়ন পাউন্ড দিয়ে ওয়েস্ট হাম অধিনায়ক ও ইংল্যান্ডের মিডফিল্ডারকে কিনতে রাজি আছে আর্সেনাল।
অন্যদিকে ৫৪৮ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার টাকায় জেমস ম্যাডিসনকে দলে নিয়েছে টটেনহাম। লেস্টার সিটির এই মিডফিল্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে স্পার্সরা। লেস্টারের হয়ে ১৬৩ ম্যাচে ৪৩ গোল করেছেন ২৬ বছর বয়সী ইংল্যান্ড তারকা। ইতিমধ্যে ইংল্যান্ডের হয়েও ম্যাচ খেলেছেন তিনি।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে