
গোল উৎসব করে জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু করেছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় স্টুটগার্টকে ডেকে এনে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বাভারিয়ান জায়ান্টরা। এমন দাপুটে জয়ে সন্তুষ্ট হলেও গত মৌসুমের একটি দুঃস্মৃতির কথা স্মরণ করালেন বায়ার্নের অধিনায়ক ম্যানুয়েল নয়্যার।
পিএসজির কাছে হতাশাজনক হারের পর চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমের সেমিফাইনালে থেকে বিদায় নেয় বায়ার্ন। প্যারিসে প্রথম লেগে ৫-৪ গোলে হারের পর অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে ১-১ গোলে ড্র করে জার্মান জায়ান্টরা। নতুন মৌসুমের শুরুটা ভালো হলেও গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের হতাশা থেকে শিক্ষা নিয়ে বড় নকআউট ম্যাচগুলোতে আরও উন্নতি করতে চান নয়্যার।
নয়্যার বলেন, ‘গত মৌসুমে যেসব বিষয় ভালো হয়নি, সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব, যাতে বড় নকআউট ম্যাচগুলোতে শেষ ধাপটা পেরোতে পারি—যেমন প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে (চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল) ম্যাচে হয়েছিল। তবে এখন আমাদের নিজেদের কাজ করতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে।’
স্টুটগার্টের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নয়্যার। তিনি বলেন, ‘স্টুটগার্ট ভালো দল। তাদের ভালো খেলোয়াড় আছে এবং আক্রমণভাগও শক্তিশালী। কিন্তু শুরু থেকেই মৌসুমের নিখুঁত সূচনা করতে আমরা নিজেদের সবকিছু উজাড় করে দেওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। আমার মনে হয়, আজ আমরা সেটাই দেখিয়েছি।’
চলতি মৌসুমে বায়ার্নের লক্ষ্য ট্রেবল জয়, নাকি অন্য কিছু—এমন প্রশ্নের উত্তরে এখনই বড় কোনো প্রতিশ্রুতি দিতে চাননি জার্মান গোলরক্ষক। তিনি বলেন, ‘এখনই সেটা বলা যায় না। আমরা কঠোর পরিশ্রম করছি, আর কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে এটি আমাদের তৃতীয় মৌসুম।’
বুন্দেসলিগার আগে মৌসুমের প্রথম শিরোপাও জিতে নিয়েছে বায়ার্ন। গত শনিবার জার্মান সুপার কাপে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারানোর পর এবার লিগেও বড় জয় দিয়ে শুরু করল বাভারিয়ানরা। নতুন মৌসুমের শুরুটা তাই আশাব্যঞ্জক হলেও নয়্যারের চোখ এখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইউরোপের বড় মঞ্চে গত মৌসুমের ভুলের পুনরাবৃত্তি এড়িয়ে যাওয়ার দিকে।

আল তাওউনের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে দ্বিতীয় গোলটা করেন রোনালদো। সৌদি প্রো লিগে এই ফরোয়ার্ডের গোলসংখ্যা এখন ১০৪টি। এর মাধ্যমে আল নাসরের সাবেক গোলদাতা মোহাম্মদ আল সাহলাওয়িকে পেছনে ফেলেছেন তিনি। রিয়াদের ক্লাবটির হয়ে ১০৩ গোল করেছেন আল সাহলাওয়ি।
১৫ মিনিট আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে স্মরণীয় এক জয় তুলে নেওয়ার পর ম্যাকাই টেস্টে ইনিংস ব্যবধানে হারলেও সিরিজ শেষ করেছে ১-১ সমতায়। এমন অর্জনের পর বাংলাদেশের প্রতি অস্ট্রেলিয়ার দৃষ্টিভঙ্গিও বদলাবে বলে মনে করছেন দলের পেস বোলিং কোচ তালহা জুবায়
২ ঘণ্টা আগে
পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতায় লর্ডস টেস্টের চালকের আসনে বসেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে তাদের করা ২৯০ রানের জবাবে ১১০ রানে অলআউট হয়েছে সফরকারীরা। ১৮০ রানে এগিয়ে থাকা ইংলিশরা দ্বিতীয় দিনের খেরা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৮১ রান করেছে। ৭ উইকেট হাতে রেখে ২৬১ রানের লিড নিয়েছে ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে
বসুন্ধরা কিংসের ওপর থাকা ফিফার নিষেধাজ্ঞাগুলো উঠে গেছে। খেলোয়াড়দের বকেয়া পাওনা পরিশোধের পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ায় আজ রাতে নিষেধাজ্ঞামুক্ত হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে ক্লাব লাইসেন্সিং নিয়ে কিংসের যে জটিলতা তৈরি হয়েছিল, সেটিও অনেকটা কেটে গেছে। আজ ২৮ আগস্ট ছি
১৩ ঘণ্টা আগে