Ajker Patrika

ফিফার নিষেধাজ্ঞামুক্ত বসুন্ধরা কিংস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ফিফার নিষেধাজ্ঞামুক্ত বসুন্ধরা কিংস
ফিফার নিষেধাজ্ঞামুক্ত বসুন্ধরা কিংস। ফাইল ছবি

বসুন্ধরা কিংসের ওপর থাকা ফিফার নিষেধাজ্ঞাগুলো উঠে গেছে। খেলোয়াড়দের বকেয়া পাওনা পরিশোধের পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ায় আজ রাতে নিষেধাজ্ঞামুক্ত হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

ফলে ক্লাব লাইসেন্সিং নিয়ে কিংসের যে জটিলতা তৈরি হয়েছিল, সেটিও অনেকটা কেটে গেছে। আজ ২৮ আগস্ট ছিল ক্লাব লাইসেন্সিংয়ের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্সিং প্রক্রিয়া শেষ করতে না পারায় বাফুফে কিংসকে আরও চার দিন সময় দিয়েছিল। নতুন সময়সীমা অনুযায়ী ১ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সিং সম্পন্ন করার সুযোগ ছিল তাদের।

এর মধ্যেই ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন লাইসেন্সিংয়ের পথে আর বড় কোনো বাধা নেই কিংসের। দলবদলও শেষ হবে নির্ধারিত সময়েই, ৩ সেপ্টেম্বর। এই সময়সীমা বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছে বাফুফে।

নিষেধাজ্ঞার কারণে ক্লাব লাইসেন্সিংয়ে জটিলতায় থাকা ফকিরেরপুল ইয়ংমেন্সের অবস্থাও অবশ্য পুরোপুরি স্বাভাবিক হয়নি। তাদের ওপর থাকা দুটি নিষেধাজ্ঞার একটি এরই মধ্যে উঠেছে। একটি নিষেধাজ্ঞা এখনো বহাল আছে। সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নিষেধাজ্ঞা কাটানোর প্রক্রিয়া চলছে।

গত মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগ থেকে অবনমিত হয়েছিল ফকিরেরপুল। এরপরও নতুন মৌসুমে তাদের লিগে খেলার সুযোগ দিয়েছে বাফুফে। তবে ক্লাব লাইসেন্সিং সম্পন্ন করতে হলে বাকি নিষেধাজ্ঞাটিও কাটাতে হবে তাদের।

৩ সেপ্টেম্বর দলবদল শেষ হওয়ার পর ১৮ সেপ্টেম্বর লিগ শুরুর ঘোষণা দিয়েছে বাফুফে। তবে দলবদল শেষ হওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে লিগ শুরু করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে ফুটবলসংশ্লিষ্টদের।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত