
আল নাসরের হয়ে নতুন ইতিহাস লিখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন পর্তুগিজ মহাতারকার দখলে। তবে ব্যক্তিগত এই অর্জনের পরও কৃতিত্ব নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি তিনি। বরং সতীর্থ ও সমর্থকদের অবদানকেই সামনে এনেছেন আল নাসর অধিনায়ক।
আল তাওউনের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে দ্বিতীয় গোলটা করেন রোনালদো। সৌদি প্রো লিগে এই ফরোয়ার্ডের গোলসংখ্যা এখন ১০৪টি। এর মাধ্যমে আল নাসরের সাবেক গোলদাতা মোহাম্মদ আল সাহলাওয়িকে পেছনে ফেলেছেন তিনি। রিয়াদের ক্লাবটির হয়ে ১০৩ গোল করেছেন আল সাহলাওয়ি।
মাইলফলক স্পর্শের পর সৌদি আরবের থমনিয়াহ নেটওয়ার্ককে রোনালদো বলেন, ‘আমি খুবই খুশি। এটি দারুণ একটি অর্জন, তবে এটি শুধু ক্রিস্টিয়ানোর জন্য নয়। আমাকে আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে হবে, কারণ তাদের ছাড়া এই অর্জনে পৌঁছানো অসম্ভব ছিল।’
নিজের সাফল্যের পেছনে আল নাসর সমর্থকদেরও ভূমিকাও আছে বলে মনে করেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বলেন, ‘সমর্থকদের জন্যও আমি খুশি। তারা সব সময় আমাকে সমর্থন করে এবং এই সমর্থন পেয়ে আমি খুবই গর্বিত। ধন্যবাদ।’
সৌদি লিগে যোগ দেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে গোল করে চলেছেন রোনালদো। আল তাওউনের বিপক্ষে জয়সূচক গোলের পর ক্যারিয়ারে তাঁর মোট গোলসংখ্যা এখন ৯৭৮টি। অর্থাৎ আর মাত্র ২২ গোল করলে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
রোনালদোর নেতৃত্বে মৌসুমের শুরুটাও দারুণ হয়েছে আল নাসরের। প্রথম চার ম্যাচে শতভাগ জয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। টেবিলের শীর্ষে অবস্থান করছে ক্লাবটি। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আল হিলাল। আল নাসরের চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা।

গোল উৎসব করে জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু করেছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় স্টুটগার্টকে ডেকে এনে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বাভারিয়ান জায়ান্টরা। এমন দাপুটে জয়ে সন্তুষ্ট হলেও গত মৌসুমের একটি দুঃস্মৃতির কথা স্মরণ করালেন বায়ার্নের অধিনায়ক ম্যানুয়েল নয়্যার।
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে স্মরণীয় এক জয় তুলে নেওয়ার পর ম্যাকাই টেস্টে ইনিংস ব্যবধানে হারলেও সিরিজ শেষ করেছে ১-১ সমতায়। এমন অর্জনের পর বাংলাদেশের প্রতি অস্ট্রেলিয়ার দৃষ্টিভঙ্গিও বদলাবে বলে মনে করছেন দলের পেস বোলিং কোচ তালহা জুবায়
২ ঘণ্টা আগে
পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতায় লর্ডস টেস্টের চালকের আসনে বসেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে তাদের করা ২৯০ রানের জবাবে ১১০ রানে অলআউট হয়েছে সফরকারীরা। ১৮০ রানে এগিয়ে থাকা ইংলিশরা দ্বিতীয় দিনের খেরা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৮১ রান করেছে। ৭ উইকেট হাতে রেখে ২৬১ রানের লিড নিয়েছে ইংল্যান্ড।
৩ ঘণ্টা আগে
বসুন্ধরা কিংসের ওপর থাকা ফিফার নিষেধাজ্ঞাগুলো উঠে গেছে। খেলোয়াড়দের বকেয়া পাওনা পরিশোধের পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ায় আজ রাতে নিষেধাজ্ঞামুক্ত হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে ক্লাব লাইসেন্সিং নিয়ে কিংসের যে জটিলতা তৈরি হয়েছিল, সেটিও অনেকটা কেটে গেছে। আজ ২৮ আগস্ট ছি
১৪ ঘণ্টা আগে