পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থেকে প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুম শেষ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন মৌসুমে রেড ডেভিলদের কাছে সমর্থকেরা হয়তো দারুণ কিছুর প্রত্যাশাই করছেন। ২০২৪-২৫ মৌসুমে তাদের শুরুটা জয় দিয়েই হয়েছে, কিন্তু লিগের উদ্বোধনী ম্যাচে কঠিন পরীক্ষা দিয়ে জিততে হয়েছে তাদের।
ফুলহামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল ম্যানইউ। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে জশুয়া জার্কজির একমাত্র গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচ ফুলহামকে ১-০ গোল ব্যবধানে হারায় ম্যানইউ। বদলি নেমে দলকে জিতিয়ে ডাচ ফরোয়ার্ড জার্কজির হলো রঙিন অভিষেক।
৫৬ শতাংশ বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৪ শট নেয় ম্যানইউ, লক্ষ্যে ছিল পাঁচটি। ফুলহামের ১০টি শটের দুটি ছিল লক্ষ্যে। ম্যাচের ১৩তম মিনিটে ২৫ গজ দূর থেকে শট নেন ফুলহামের কেনি টেটে। দারুণ দক্ষতায় ম্যানইউর গোলরক্ষক আন্দ্রে ওনানা ক্রসবারের ওপর দিয়ে বল পাঠিয়ে দেন বাইরে। প্রথমার্ধে আর কোনো শটই লক্ষ্যে রাখতে পারেননি অতিথিরা।
বিপরীতে ২৭তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ম্যানইউ। ব্যাকপাস পেয়ে বিপদমুক্ত করতে গিয়ে ফুলহাম গোলরক্ষক বার্নড লেনো ভুল পাস করেন কাসেমিরোকে। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের কাছ থেকে বল পেয়ে জোরালো শট নেন পর্তুগিজ স্ট্রাইকার ব্রুনো ফার্নান্দেস। লেনো সেটি ঠেকিয়ে দেন।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল স্বগতিকেরা, তবে কাজে লাগাতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলরক্ষকের কল্যাণে আরেকবার বেঁচে যায় ফুলহাম। মার্কাস রাশফোর্ড কাছ থেকে বল পেয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে শট নেন ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্ট। সেটিও ঠেকিয়ে দেন লেনো। ফুলহামকে মূলত ম্যাচে টিকিয়ে রেখেছিলেন এই জার্মান গোলরক্ষকই।
৬১তম মিনিটে মাউন্টের বদলি হিসেবে মাঠে নামেন জার্কজি। ৮৭তম মিনিটে কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে ক্রস করেন আলেহান্দ্রো গারনাচো। আর্জেন্টাইন স্ট্রাইকার থেকে বল পেয়ে জার্কজি ফুলহামের জালে বল জড়ান। দুই দলের সর্বশেষ দেখায় গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠেই ২-১ গোলে হেরেছিল ম্যানইউ। এবার তারা নিল মধুর প্রতিশোধ।

ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
১৩ মিনিট আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
২৮ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
১ ঘণ্টা আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে