অবশেষে যেন ‘মুক্তি’ পেল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ দুই মৌসুম গ্রুপ পর্ব পেরোতে না পারার আক্ষেপের মুক্তি। গতকাল পোর্তোকে হারিয়ে ২০২১ সালের পর আবারও শেষ ষোলোয় সুযোগ পেয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
ভাবা যায়, চ্যাম্পিয়নস লিগের অন্যতম সেরা দলটি শেষ দুই মৌসুম সুযোগ পায়নি শেষ ষোলোয়! তাই এবার সুযোগ পেয়ে খুশি হয়েছেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ। গ্রুপ পর্ব থেকে মুক্তি পাওয়ায় এই সাফল্যকে ‘বড় পদক্ষেপ’ হিসেবেই দেখছেন তিনি। ৪৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘মনে করি, এটি প্রকল্পের জন্য বড় পদক্ষেপ। নকআউট পর্বে আমাদের ফেরাটা প্রয়োজন ছিল। দুই বছর ইউরোপা লিগে খেলায় এটি ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফল নিয়ে খুবই খুশি এবং সন্তুষ্ট।’
তবে নিজেদের মাঠে ৩-২ ব্যবধানের জয়টা সহজ ছিল না। বিশেষ করে শুরুতেই গোল হজম করায়। বল পজিশনের সঙ্গে ভালো খেলার পরও পোর্তোর আক্রমণাত্মক ফুটবলের কাছে ৩০ মিনিটে পিছিয়ে পড়ে বার্সা। অতিথি দলকে লিড এনে দেন ফরোয়ার্ড পেপে আকিনা। গোল শোধ দিতে অবশ্য খুব বেশি সময় নেয়নি বার্সা। দুই মিনিট পরেই সমতায় ফেরে তারা।
সমতাসূচক গোলটিও ছিল বেশ দর্শনীয়। বাঁ প্রান্তে পেদ্রির কাছ থেকে পাস পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে বক্সের মধ্যে পায়ের জাদুতে ভেলকি দেখিয়ে বুলেট গতির এক শট নেন জোয়াও কানসেলো। বার্সা ডিফেন্ডারের নেওয়া শটের বলটি জালে জড়ানো দেখা ছাড়া কোনো উপায় ছিল না প্রতিপক্ষের গোলরক্ষক ডিয়েগো কস্তার।
সমতায় ফেরার পরেই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। তবে ৩ পয়েন্ট পাওয়ার জন্য যে জয়সূচক গোল দরকার, সেটা করতে পারছিলেন না পেদ্রি-রাফিনিয়ারা। বেশ কিছু সুযোগ পাওয়ার পরও কাজে লাগাতে পারেননি তাঁরা। এর মাঝে আবারও হতাশ করে হোয়াও ফিলিক্সকে। শেষ পর্যন্ত অবশ্য পর্তুগিজ ফরোয়ার্ডের গোলেই জয় নিশ্চিত করে কাতালানরা। ৫৭ মিনিটে কানসেলোর পাস থেকে দলকে জয় এনে দেন তিনি।

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ যে উত্তপ্ত থাকবে, তা আগেই বোঝা গিয়েছিল। আটলান্টায় গত পরশু ম্যাচ শেষে লিসান্দ্রো মার্তিনেস-নিকোলাস ওতামেন্দিরা ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ দ্বীপপুঞ্জ নিয়ে উদযাপন করেন। যা নিয়ে হয়েছে অনেক বিতর্ক। বিতর্কিত এই ঘটনার মাঝে জানা গেল চাঞ্চল্যকর এক ঘটনা।
৩৫ মিনিট আগে
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল যেন শেষ হয়েও হলো না শেষ। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ঘটনা মাঠে টেনে এনে বিতর্ক উস্কে দিয়েছেন লিসান্দ্রো মার্তিনেস-নিকোলাস ওতামেন্দিরা। বিতর্কিত এই ঘটনা নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা। এমনকি এই ঘটনায় প্রায় ২৫ লাখ টাকা জরিমানাও হতে পারে আর্জেন্টিনার।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমাঞ্চিত পুরো বিশ্ব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে—ফুটবলপ্রেমীরা যখন এই প্রশ্নের উত্তর খোঁজার অপেক্ষায়, তখন মিলেছে ভয়ংকর এক দুঃসংবাদ। কানাডার দাবানলের আগুনে নিউজার্সির পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।
২ ঘণ্টা আগে
বুলাওয়েতে পরশু সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশের। আজ হৃদয়-নাহিদ রানারা নামবেন টিকে থাকার লড়াইয়ে। বুলাওয়েতে বাংলাদেশ সময় বেলা ৪টা ৩০ মিনিটে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের দ্ব
২ ঘণ্টা আগে