
চলে গেলেন জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা। গতকাল রাতে খুলনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বাফুফে।
বাংলাদেশের হয়ে ১৯৯০ বিশ্বকাপ বাছাইয়ে চারটি ম্যাচ খেলেছেন নীরা। বাংলাদেশ সবুজ দলের হয়ে খেলেছেন ঘরের মাটিতে খেলেছেন প্রেসিডেন্ট কাপ। ঘরোয়া ফুটবলে আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়নের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। খেলা ছাড়ার পর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ হিসেবেও কাজ করেছেন। গত কয়েক বছর তিনি নিজ জেলা খুলনাতে নিভৃতে তৃণমূলে কাজ করছিলেন।
৬০ বছর বয়সী নীরার মৃত্যুতে কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম বলেন, ‘আবাহনী ও জাতীয় দলে নীরা আমার সতীর্থ ছিল। দুর্দান্ত লেফটব্যাক হওয়ার পাশাপাশি আমার সঙ্গে দারুণ বোঝাপড়া ছিল। তার দেওয়া পাস থেকে অনেক গোল করেছি আমি। তার মৃত্যুর খবর শোনার পর আমার হৃদয় ভারী। তার সঙ্গে প্রচুর স্মৃতি রয়েছে আমার।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে কম নাটক হয়নি। এই ইস্যুতে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। এমনকি ভারত ম্যাচ বাতিলের হুমকি দিয়ে আইসিসিকে চিন্তায় ফেলে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৬ ঘণ্টা আগে
ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
৭ ঘণ্টা আগে
আরও একটা ফাইনালের মঞ্চ। আরও একবার প্রতিপক্ষ সেই ভারত। যে দলের কাছে হেরে বারবার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। কিন্তু এবার আর কোনো ভুল করতে চায় না দলটি। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতকে হারিয়ে প্রতিশোধের বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশের অধিনায়ক মিঠু চৌধুরী।
৭ ঘণ্টা আগে
আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর আফ্রিকান দেশটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে ক্রিকেটের পরাশক্তিরা। আজ অজিদের জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত হয়েছে।
৮ ঘণ্টা আগে