মাসখানেক আগে নেপাল থেকে সাফের শিরোপা জেতা দলটি আজ ভিয়েতনামে নতুন মিশন শুরু করতে যাচ্ছে। এবারের যুদ্ধ আরও কঠিন। এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই, যেখানে আজ যাত্রাতেই শক্তিশালী সিরিয়ার মুখোমুখি হবেন বাংলাদেশের যুবারা।
এর আগে দেশ ছাড়ার সময় এই টুর্নামেন্ট নিয়ে নিরাশার কথা শুনিয়েছিলেন অনূর্ধ্ব-২০ দলের কোচ মারুফুল হক। মূলত মনমতো দল গড়তে না পারা এবং পরিকল্পনার ঘাটতিতে দলকে নিয়ে আশা দেখছেন না কোচ, ‘আমি কাউকে বোঝাতে পারিনি, জাতীয় দলের প্রীতি ম্যাচ গুরুত্বপূর্ণ নাকি এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ। যদি নেপাল থেকে ফেরার পর আমরা নিবিড় অনুশীলন করতে পারতাম, দলের কম্বিনেশন নিয়ে আরও কাজ করতে পারতাম, তাহলে হয়তো আপনাদের কথা দিতে পারতাম যে এই টুর্নামেন্টে আমরা কোয়ালিফাই করব।’
বাংলাদেশকে খেলতে হবে স্বাগতিক ভিয়েতনাম, সিরিয়া, ভুটান ও গুয়ামের বিপক্ষে। যার মধ্যে শক্ত প্রতিপক্ষ সিরিয়া ও ভিয়েতনাম। স্বাভাবিক পারফর্ম করলে বাকি দুই দল থেকে পূর্ণ পয়েন্ট তুলে নেওয়া কঠিন হওয়ার কথা নয়।
২৩ সেপ্টেম্বর বাংলাদেশের খেলা গুয়ামের বিপক্ষে। ভিয়েতনাম ও ভুটানের বিপক্ষে পরের দুটি ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ সেপ্টেম্বর। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও ৬ সেরা রানার্সআপ খেলবে ২০২৫ সালের চূড়ান্ত পর্বে।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৮ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে