
লিওনেল স্কালোনিকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সফলতম কোচ বললেও হয়তো ভুল বলা হবে না। যাঁর অধীনে কাতার বিশ্বকাপের পাশাপাশি মেজর টুর্নামেন্টের শিরোপাও জিতেছে আলবিসেলেস্তেরা। তবে যেহেতু তাঁর চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে, তাতে করে স্কালোনির উত্তরসূরি নিয়ে চলছে আলোচনা।
এ বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির চুক্তির মেয়াদ ফুরোচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমে ২০৩০ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত তাঁর চুক্তি নবায়নের কথা শোনা গেলেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে স্কালোনিকে ছাড়া যেন কিছুই বোঝেন না এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে তাপিয়া বলেন, ‘আমরা সবাই চাই সে থাকুক। আমাদের আলোচনা অনেক দূর পর্যন্ত এগিয়েছে। আমার পরিকল্পনা এ, বি এবং সি—সবই স্কালোনি।’
স্কালোনির অধীনে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কাছাকাছি গিয়েছিল আর্জেন্টিনা। নিউজার্সিতে গত ১৯ জুলাই স্পেনকে হারালেই ব্রাজিল, ইতালির পর আর্জেন্টিনাও শিরোপা ধরে রাখার কীর্তি গড়ত। কিন্তু ১-০ গোলে হেরে যাওয়ায় সেটা আর সম্ভব হয়নি। এমনকি দেশে ফেরার পর জন্মস্থানে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন স্কালোনি। তাপিয়ার সঙ্গে এএফএ প্রধান সাক্ষাৎও করেছিলেন একবার।
স্কালোনির মানসিক অবস্থা অনুধাবন করতে পারছেন তাপিয়া। আর্জেন্টিনার কোচকে ছদ্মনাম ‘গ্রিঙ্গো’ বলে সম্বোধন করে টিওয়াইসি স্পোর্টসকে এএফএ প্রধান বলেন, ‘আমি গ্রিঙ্গোকে (স্কালোনিকে) খুবই ভালোবাসি। সে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। প্রত্যেকেরই শোক বা মানসিক আঘাত কাটিয়ে উঠতে সময় লাগে।’
২০১৮ সালে আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন স্কালোনি। দীর্ঘ এই আট বছরে ২০২১ কোপা আমেরিকা জিতে ২৮ বছর পর মেজর শিরোপা জয়ের অপেক্ষা ফুরোয় আকাশী-নীলদের। সেই ধারাবাহিকতায় জিতেছেন ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা। লিওনেল মেসি-আনহেল দি মারিয়া-রদ্রিগো দি পল-এমিলিয়ানো মার্তিনেসরা ছিলেন এসব শিরোপাজয়ী দলের সদস্য।
যে স্কালোনির অধীনে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা আনন্দ-উচ্ছ্বাসে মেতেছিল, তাঁকেই চান তাপিয়া। টিওয়াইসি স্পোর্টসকে এএফএ প্রধান বলেন, ‘সম্ভবত আমার সবচেয়ে বড় সফলতা ছিল জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক মানুষটিকে বেছে নেওয়া। এই সময়ে মানুষ একটি দলের সঙ্গে নিজেদের অংশ মনে করেছে। এই আর্জেন্টিনা দল যা করেছে, এমন আনন্দ দেশের মানুষ আগে কখনো পায়নি।’

সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না দুই বছরেরও বেশি সময় ধরে। ৩৯ বছর বয়সী তারকা অলরাউন্ডার অতীতের মতো আবারও জানিয়েছেন দেশে ফিরতে চান তিনি। কিন্তু যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলছেন, সাকিবের দেশে ফেরার সুযোগ নেই।
২৩ মিনিট আগে
আবাহনীর ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর অল্প সময়ের মধ্যে ৩০ জনের বেশি ফুটবলার ও কোচিং স্টাফের নিবন্ধন শেষ করা সহজ হবে না। সে কারণে ক্লাব লাইসেন্সিংয়ের মতো খেলোয়াড় নিবন্ধনের সময়সীমাও কয়েক দিন বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২৬ মিনিট আগে
চাপের মুখে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষে যেমন অনেকে আছেন, তেমনি তাঁর বিরোধী লোকের সংখ্যাও একেবারে কম নয়। এরই মধ্যে বেশ কিছু ফেডারেশন তাঁকে ভেটো দিয়েছে। এবার ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২ ঘণ্টা আগে
১৯ জুলাই আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। একই দিনে আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ডও নিজেদের করে নেয় তারা। ২০২৪ সালের ২২ মার্চ কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারের পর থেকে আর কোনো ম্যাচে হারেনি স্পেন। টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে ইতালির আগের রেকর্ড ভেঙেছে স্
৩ ঘণ্টা আগে