
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে আর বেশি দেরি নেই। আগস্টের তৃতীয় সপ্তাহ থেকেই মাঠে গড়ানোর কথা চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগ। তার আগে ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া শেষ করার কথা থাকলেও দেশের দুই শীর্ষ ক্লাব আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফিফার নিষেধাজ্ঞা পুরো প্রক্রিয়াকেই অনিশ্চয়তার মুখে ফেলেছে। সেই বাস্তবতায় ক্লাব লাইসেন্সিংয়ের আবেদন জমা দেওয়ার সময়সীমা আরও চার দিন বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ ছিল লাইসেন্সিংয়ের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন। তবে ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা বহাল থাকায় আবাহনী ও বসুন্ধরা কিংস নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেনি। পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাফুফে নতুন সময়সীমা নির্ধারণ করেছে ১১ আগস্ট পর্যন্ত।
এ বিষয়ে বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭ মৌসুমের ক্লাব লাইসেন্সের শর্ত পূরণের সময়সীমা ১১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট সব ক্লাবকে এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হচ্ছে।’
দুই ক্লাবের মধ্যে তুলনামূলক স্বস্তিতে রয়েছে আবাহনী। ক্লাবটির বিরুদ্ধে বর্তমানে ফিফার একটি মাত্র নিষেধাজ্ঞা রয়েছে। আবাহনীর পরিচালক সত্যজিত দাস রুপু আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই সেটি প্রত্যাহার হবে।
রুপু বলেন, ‘শেষ নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। মাঝখানে সাপ্তাহিক ছুটি থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি, ১১ আগস্টের আগেই নিষেধাজ্ঞা উঠে যাবে।’
সংশ্লিষ্ট বিদেশি ফুটবলারের আইনজীবীর সঙ্গে সমঝোতা করে পাওনা অর্থও পরিশোধ করেছে আবাহনী। ফলে ক্লাবটির নিষেধাজ্ঞা প্রত্যাহার এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন কর্মকর্তারা।
বসুন্ধরা কিংসের পরিস্থিতি অনেক বেশি জটিল। বর্তমান লিগ চ্যাম্পিয়ন ক্লাবটির বিরুদ্ধে ফিফার নিষেধাজ্ঞার সংখ্যা ১২টি। এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি কিংসের কর্মকর্তারা। নির্ধারিত সময়ের মধ্যে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে বর্তমান চ্যাম্পিয়নদের লাইসেন্স পাওয়া কঠিন হয়ে পড়বে।
লাইসেন্সিংয়ের পাশাপাশি খেলোয়াড় নিবন্ধন নিয়েও নতুন চাপ তৈরি হয়েছে। দলবদলের সময়সীমা ৩ সেপ্টেম্বর পর্যন্ত থাকলেও আগস্টেই ফেডারেশন কাপ ও লিগ শুরু হওয়ার কারণে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে ১৩ আগস্টের মধ্যে খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করতে হবে।
আবাহনীর ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর অল্প সময়ের মধ্যে ৩০ জনের বেশি ফুটবলার ও কোচিং স্টাফের নিবন্ধন শেষ করা সহজ হবে না। সে কারণে ক্লাব লাইসেন্সিংয়ের মতো খেলোয়াড় নিবন্ধনের সময়সীমাও কয়েক দিন বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না দুই বছরের বেশি সময় ধরে। ৩৯ বছর বয়সী তারকা অলরাউন্ডার অতীতের মতো আবারও জানিয়েছেন—দেশে ফিরতে চান তিনি। কিন্তু যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সাকিবের দেশে ফেরার সুযোগ নেই।
১ ঘণ্টা আগে
লিওনেল স্কালোনিকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সফলতম কোচ বললেও হয়তো ভুল বলা হবে না। যাঁর অধীনে কাতার বিশ্বকাপের পাশাপাশি মেজর টুর্নামেন্টের শিরোপাও জিতেছে আলবিসেলেস্তেরা। তবে যেহেতু তাঁর চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে, তাতে করে স্কালোনির উত্তরসূরি নিয়ে চলছে আলোচনা।
২ ঘণ্টা আগে
চাপের মুখে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষে যেমন অনেকে আছেন, তেমনি তাঁর বিরোধী লোকের সংখ্যাও একেবারে কম নয়। এরই মধ্যে বেশ কিছু ফেডারেশন তাঁকে ভেটো দিয়েছে। এবার ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
৩ ঘণ্টা আগে
১৯ জুলাই আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। একই দিনে আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ডও নিজেদের করে নেয় তারা। ২০২৪ সালের ২২ মার্চ কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারের পর থেকে আর কোনো ম্যাচে হারেনি স্পেন। টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে ইতালির আগের রেকর্ড ভেঙেছে স্
৪ ঘণ্টা আগে